Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › বাংলাদেশ › দৌলতপুরে যুবককে পিটিয়ে আহত ও চুল কাটার ঘটনা, চুরির অপবাদ নাকি পূর্বশত্রুতা ।

দৌলতপুরে যুবককে পিটিয়ে আহত ও চুল কাটার ঘটনা, চুরির অপবাদ নাকি পূর্বশত্রুতা ।

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:৪৫ পিএম, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ 54
দৌলতপুরে যুবককে পিটিয়ে আহত ও চুল কাটার ঘটনা, চুরির অপবাদ নাকি পূর্বশত্রুতা ।

নিজস্ব প্রতিনিধি কুষ্টিয়া ।


কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় জয়রামপুর বাজারে রুহুল ইসলাম (১৮) নামের এক তরুণকে হাতুড়ি ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে এ হামলার ঘটনা ঘটে।

আহত রুহুল ইসলাম ভেড়ামারা উপজেলার স্বরূপেরঘোপ এলাকার রশিদ হাজামের ছেলে।

পরিবারের দাবি ও প্রেমের সম্পর্কের জেরে হামলা

আহতের পরিবার ও বড় ভাই শাকিল ইসলামের দাবি, স্থানীয় এক তরুণীর সঙ্গে রুহুলের প্রেমের সম্পর্ক ছিল।


এই সম্পর্কের জেরে মনোজ মোল্লার নেতৃত্বে একদল যুবক তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে হাতুড়ি ও লাঠিসোঁটা দিয়ে বেধড়ক পিটিয়ে অচেতন করে ফেলে। এ সময় তার সঙ্গে থাকা দুটি মোটরসাইকেল, ৩ থেকে ৪টি মোবাইল ফোন এবং কয়েকটি মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।


পরিবারের আরও অভিযোগ, ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত ও আড়াল করতে রুহুলের হাতে একটি মোবাইল ফোন ধরিয়ে দিয়ে পরিকল্পিতভাবে চুরির অপবাদ ছড়ানো হয়েছে।


অন্যদিকে, স্থানীয় সূত্রের দাবি ভিন্ন। তাদের ভাষ্য অনুযায়ী, জয়রামপুর বাজারে একটি আইফোন চুরির অভিযোগে রুহুলকে আটক করা হয়। পরে তাকে একটি দোকানের পিলারের সঙ্গে বেঁধে মারধর করার পাশাপাশি মাথার চুলও কেটে দেওয়া হয়।


ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদুর রহমান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে আহত রুহুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা জানান, রুহুলের শরীরের বিভিন্ন স্থানে মারধরের গুরুতর আঘাত রয়েছে এবং তার একটি পা ভেঙে গেছে। অবস্থার অবনতি হলে পরে তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

ওসি আরও জানান, পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।