অনলাইন, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › স্বাস্থ্য › ডেঙ্গুতে একদিনে রেকর্ড ৯ মৃত্যু, আক্রান্ত ৪৫ হাজার ছাড়িয়েছে

ডেঙ্গুতে একদিনে রেকর্ড ৯ মৃত্যু, আক্রান্ত ৪৫ হাজার ছাড়িয়েছে

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:৪৭ এএম, ০৯ সেপ্টেম্বর, ২০২৬ 32
ডেঙ্গুতে একদিনে রেকর্ড ৯ মৃত্যু, আক্রান্ত ৪৫ হাজার ছাড়িয়েছে

ঢাকা প্রতিনিধি:


দেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। চলতি বছরে একদিনে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫৭১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।


স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ তথ্য অনুযায়ী, নতুন ৯ মৃত্যুর ফলে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩০ জনে। নতুন রোগীসহ এ বছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা ৪৫ হাজার ৪৭৫ জন।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, সাম্প্রতিক সময়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। এর আগে গত ৬ সেপ্টেম্বর একদিনে ১ হাজার ৫৫৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মাত্র দুই দিনের ব্যবধানে সেই রেকর্ডও ছাড়িয়ে গেল।


সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া নয়জনের মধ্যে বরিশাল বিভাগের একজন, ঢাকা বিভাগের একজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তিনজন, খুলনা বিভাগের দুজন এবং ময়মনসিংহ বিভাগের একজন রয়েছেন।


বিশেষজ্ঞরা বলছেন, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ডেঙ্গুর ঝুঁকি আরও বাড়তে পারে। থেমে থেমে বৃষ্টি এবং এডিস মশার বংশবিস্তারের উপযোগী তাপমাত্রা এ পরিস্থিতির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ফলে শুধু সিটি করপোরেশন বা স্থানীয় প্রশাসনের ওপর নির্ভর না করে ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখায় সাধারণ মানুষের অংশগ্রহণ জরুরি।


ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনার ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।


তথ্যসূত্র: স্বাস্থ্য অধিদপ্তর।