অনলাইন, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › আন্তর্জাতিক › দেশের মানুষের কোনো উপকারে আসেনি: ভারতীয় টাটা কেমিক্যালসকে কেনিয়া ছাড়ার নির্দেশ

দেশের মানুষের কোনো উপকারে আসেনি: ভারতীয় টাটা কেমিক্যালসকে কেনিয়া ছাড়ার নির্দেশ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৯:০৯ এএম, ০৪ সেপ্টেম্বর, ২০২৬ 168
দেশের মানুষের কোনো উপকারে আসেনি: ভারতীয় টাটা কেমিক্যালসকে কেনিয়া ছাড়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক॥

ভারতের টাটা গ্রুপের প্রতিষ্ঠান টাটা কেমিক্যালসকে কেনিয়া থেকে কার্যক্রম গুটিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। কেনিয়ার প্রাকৃতিক সম্পদ ব্যবহার করলেও স্থানীয় অর্থনীতি ও জনগণের জন্য প্রতিষ্ঠানটি প্রত্যাশিত সুফল তৈরি করতে পারেনি—এমন অভিযোগ করেছেন তিনি।


বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কেনিয়ার কাজিয়াডো কাউন্টিতে এক অনুষ্ঠানে রুটো বলেন, লেক ম্যাগাদি এলাকায় টাটা কেমিক্যালস দীর্ঘদিন ধরে সোডা অ্যাশ উৎপাদন করছে। কিন্তু সেখানে উল্লেখযোগ্য কারখানা স্থাপন, স্থানীয় মানুষের কর্মসংস্থান কিংবা শিল্পভিত্তিক মূল্য সংযোজনের উদ্যোগ নেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন।


রুটো জানান, টাটা কেমিক্যালসের পরিবর্তে নতুন বিনিয়োগকারী আনা হবে। নতুন প্রতিষ্ঠানের জন্য স্থানীয়ভাবে বড় একটি কাচ তৈরির কারখানা এবং রাসায়নিক উৎপাদন কেন্দ্র স্থাপনের শর্ত দেওয়া হবে। তার ভাষায়, কেনিয়ার সম্পদ বাইরে নিয়ে গিয়ে দেশের জনগণ পর্যাপ্ত সুবিধা না পাওয়ার পরিস্থিতি আর মেনে নেওয়া হবে না।


টাটা কেমিক্যালসের কেনীয় সহযোগী প্রতিষ্ঠান টাটা কেমিক্যালস ম্যাগাদি লিমিটেডের কার্যক্রম গত ২৮ জুলাই কেনিয়ার খনি মন্ত্রণালয় সাময়িকভাবে স্থগিত করেছিল। সরকারের বিভিন্ন বিধিবিধান ও নিয়ন্ত্রক বিষয় পর্যালোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।


তবে টাটা কেমিক্যালস বলছে, প্রতিষ্ঠানটি কেনিয়ার আইন ও নিয়ন্ত্রক বিধান মেনে চলছে এবং সরকারের চাওয়া প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র জমা দিয়েছে। তারা বিষয়টি আইনগত ও নিয়ন্ত্রক প্রক্রিয়ার মাধ্যমে সমাধানে সরকারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করতে আগ্রহী বলেও জানিয়েছে।


লেক ম্যাগাদি থেকে উৎপাদিত সোডা অ্যাশ কাচ, সাবান ও ডিটারজেন্টসহ বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয়। কেনিয়ার গুরুত্বপূর্ণ রপ্তানি খাতের সঙ্গে এ শিল্প যুক্ত থাকায় প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ হলে কর্মসংস্থান ও রপ্তানি আয়ে প্রভাব পড়ার আশঙ্কাও রয়েছে।