Columbus, ০৮ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › বাংলাদেশ › ঢাকায় তাপপ্রবাহে বছরে ৫০ হাজার কোটি টাকার বেশি মজুরি ক্ষতি

ঢাকায় তাপপ্রবাহে বছরে ৫০ হাজার কোটি টাকার বেশি মজুরি ক্ষতি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:২৯ এএম, ০৫ সেপ্টেম্বর, ২০২৬ 46
ঢাকায় তাপপ্রবাহে বছরে ৫০ হাজার কোটি টাকার বেশি মজুরি ক্ষতি

ঢাকা ডেস্ক॥

চরম তাপপ্রবাহ শুধু জনস্বাস্থ্যের জন্য নয়, বাংলাদেশের অনানুষ্ঠানিক শ্রমজীবী মানুষের আয় ও জীবিকার ওপরও বড় ধরনের অর্থনৈতিক চাপ তৈরি করছে। নতুন এক গবেষণায় বলা হয়েছে, অতিরিক্ত তাপের কারণে অনানুষ্ঠানিক শ্রমিকদের বছরে আনুমানিক ৫০ হাজার ৬৩০ কোটি টাকার মজুরি ক্ষতি হচ্ছে, যা বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় শূন্য দশমিক ৯১ শতাংশের সমান।


ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (IIED) এবং ওভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (OKUP) যৌথভাবে ‘No Escaping the Heat: Health and Economic Impacts of Heat Stress on Informal Workers in Urban Bangladesh’ শীর্ষক গবেষণাটি করেছে। ঢাকার নির্মাণশ্রমিক, রিকশাচালক ও পোশাকশ্রমিকসহ অনানুষ্ঠানিক খাতের ১৭৫টি পরিবারের ওপর পরিচালিত জরিপের তথ্য এতে ব্যবহার করা হয়েছে।


গবেষণায় দেখা গেছে, প্রচণ্ড গরমের কারণে খোলা জায়গায় কাজ করা শ্রমিকরা বছরে গড়ে ২৩ দশমিক ৭ দিন কর্মদিবস হারান। এর মধ্যে অসুস্থতার কারণে হারানো কর্মদিবসই সবচেয়ে বেশি। একই সময়ে কর্মক্ষমতা কমে যাওয়ায় আরও আয় হারাচ্ছেন শ্রমিকরা।


গবেষকদের হিসাবে, তাপজনিত সমস্যার কারণে শারীরিক পরিশ্রমনির্ভর কাজে নিয়োজিত শ্রমিকদের আয় কমে যাওয়ার পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে। গবেষণায় অংশ নেওয়া শ্রমিকদের প্রায় ২৩ দশমিক ১ শতাংশের মধ্যে তীব্র কিডনি ক্ষতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উপসর্গ পাওয়া গেছে। দীর্ঘদিনের তাপ ও পানিশূন্যতার প্রভাবে প্রায় ৬ শতাংশের ভবিষ্যতে দীর্ঘস্থায়ী কিডনি রোগের ঝুঁকি থাকতে পারে বলেও গবেষণায় উল্লেখ করা হয়েছে।


গবেষণায় আরও বলা হয়েছে, তাপজনিত স্বাস্থ্য ও উৎপাদনশীলতার ক্ষতি হিসাব করলে অর্থনৈতিক প্রভাব আরও বাড়তে পারে। নিম্নআয়ের পরিবারগুলো এই ক্ষতির কারণে খাবার কমানো, ঋণ নেওয়া কিংবা চিকিৎসা পিছিয়ে দেওয়ার মতো পরিস্থিতিতে পড়ছে।


বিশেষজ্ঞরা অনানুষ্ঠানিক শ্রমিকদের জন্য তাপপ্রবাহভিত্তিক নগদ সহায়তা, কর্মক্ষেত্রে বিশুদ্ধ পানি, ছায়া ও পর্যাপ্ত বিশ্রামের ব্যবস্থা এবং তাপজনিত রোগ মোকাবিলায় স্বাস্থ্যসেবা বাড়ানোর সুপারিশ করেছেন।