Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › বাংলাদেশ › দুর্গম হামহাম জলপ্রপাতে অজ্ঞাতপরিচয় মরদেহ উদ্ধার

দুর্গম হামহাম জলপ্রপাতে অজ্ঞাতপরিচয় মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:৩৫ এএম, ০৪ সেপ্টেম্বর, ২০২৬ 199
দুর্গম হামহাম জলপ্রপাতে অজ্ঞাতপরিচয় মরদেহ উদ্ধার

তিমির বনিক,

মৌলভীবাজার প্রতিনিধি॥


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের দুর্গম হামহাম জলপ্রপাত এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে দুর্গম পাহাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় হামহাম জলপ্রপাতের মোকামটিলা এলাকায় ছড়ার পানিতে একটি মরদেহ ভেসে থাকতে দেখেন স্থানীয় মাছ শিকারীরা। পরে তারা বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানান।


খবর পেয়ে বৃহস্পতিবার রাতেই বন বিভাগ, ফায়ার সার্ভিস ও পুলিশের একটি যৌথ দল ঘটনাস্থলের উদ্দেশে উদ্ধার অভিযান শুরু করে। দুর্গম পাহাড়ি পথ ও প্রতিকূল পরিবেশ পেরিয়ে শুক্রবার সকালে অভিযান পরিচালনাকারী দল মরদেহটির কাছে পৌঁছে তা উদ্ধার করতে সক্ষম হয়।


কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আমির তালুকদার জানান, উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


তিনি জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


মরদেহটি কীভাবে সেখানে পৌঁছেছে এবং এটি হত্যাকাণ্ড, দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।


ঘটনাটি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করছে।