Columbus, ০৮ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
বিকেলে আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম স্ত্রীর মামলায় পুলিশের হাতে আটক শিক্ষক কাইছারুজ্জামান প্রেমিকা এনি পলাতক যশোরে ভাইরাসে নষ্ট বাঁধাকপি ক্ষেত, লোকসানের মুখে কৃষক যশোর সীমান্তে ২৬ লাখ ৬ হাজার টাকার চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য জব্দ ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে বৈঠক যুক্তরাষ্ট্রে হামের ভয়াবহ প্রাদুর্ভাব, নিউইয়র্কে দুর্যোগ জরুরি অবস্থা ঘোষণা স্বাস্থ্যসেবায় ডা. সিনথিয়া তাসমিন দেশে দ্বিতীয়, বিভাগে স্ক্রিনিংয়ে শ্রেষ্ঠ এমপিওভুক্ত শিক্ষকদের বৈষম্য দূর করে জাতীয়করণের দাবি মার্কিন প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর পরিদর্শন ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ: এলজিআরডি মন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর *ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী* ভোগডাঙ্গায় ৫নং ওয়ার্ডে ঘরে ঘরে গণসংযোগে মেম্বার পদপ্রার্থী সিরাজুল ইসলাম নয়ন আমাদের সন্তানদের ফাঁসানো হয়েছে;কুষ্টিয়ায় ডিবির বিরুদ্ধে সংবাদ সম্মেলনে পরিবার। শোকের সাত বছর, এখনো শেষ হয়নি বিচার: আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে পরিবারের অপেক্ষা
হোম › বাংলাদেশ › এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইসমাইলের মরদেহ, বাসচালকসহ গ্রেপ্তার ৩

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইসমাইলের মরদেহ, বাসচালকসহ গ্রেপ্তার ৩

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:১৩ এএম, ০৬ সেপ্টেম্বর, ২০২৬ 29
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইসমাইলের মরদেহ, বাসচালকসহ গ্রেপ্তার ৩

ঢাকা প্রতিনিধি॥

রাজধানীর বনানী এলাকায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ইসমাইল হোসেন (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনায় বাসচালকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব ও পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালী এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাসচালক সোহেল রানা (৪০), সুপারভাইজার সাজু (২৮) ও হেলপার মনির (১৮)। এ ঘটনায় একটি বাসও জব্দ করা হয়েছে।


এর আগে শুক্রবার সকালে বনানী অংশে এক্সপ্রেসওয়ের ওপর থেকে মুখে সাদা স্কচটেপ লাগানো অবস্থায় ইসমাইলের মরদেহ উদ্ধার করা হয়। প্রথমে তার পরিচয় পাওয়া না গেলেও পরে আঙুলের ছাপের মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের তথ্যভাণ্ডার থেকে পরিচয় শনাক্ত করা হয়।


আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক ধারণা, ইসমাইলকে শ্বাসরোধে হত্যার পর কোনো যানবাহন থেকে তার মরদেহ এক্সপ্রেসওয়ের ওপর ফেলে দেওয়া হয়ে থাকতে পারে। তবে জব্দ করা বাসটিই হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছিল কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার বিষয়।


র‍্যাব জানিয়েছে, সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে সন্দেহভাজনদের শনাক্ত করা হয়। পরে মহাখালী এলাকায় অভিযান চালিয়ে বাসচালক সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে বাসের সুপারভাইজার ও হেলপারকেও আটক করা হয়।


পরিবারের তথ্য অনুযায়ী, ইসমাইল জামালপুর থেকে গাজীপুরে ফিরছিলেন এবং তার সঙ্গে জমি বিক্রির প্রায় পাঁচ লাখ টাকা ছিল। ঘটনার পর টাকা ও মোবাইল ফোন পাওয়া যায়নি বলেও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।


গ্রেপ্তার তিনজনকে বনানী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের ভূমিকা তদন্ত করে দেখা হচ্ছে।