Columbus, ০৮ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › বাংলাদেশ › গৌরীপুরে বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী উদযাপন, শোভাযাত্রার উদ্বোধন করলেন ত্রাণ প্রতিমন্ত্রী

গৌরীপুরে বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী উদযাপন, শোভাযাত্রার উদ্বোধন করলেন ত্রাণ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:০৬ এএম, ০৫ সেপ্টেম্বর, ২০২৬ 37
গৌরীপুরে বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী উদযাপন, শোভাযাত্রার উদ্বোধন করলেন ত্রাণ প্রতিমন্ত্রী

দিলীপ কুমার দাস,

নিজস্ব প্রতিবেদক॥


ময়মনসিংহের গৌরীপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় পৌর শহরের গোবিন্দ জিউর মন্দির প্রাঙ্গণে শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।


গোবিন্দ জিউর মন্দির কমিটি এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের গৌরীপুর উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেইন।


সভায় বক্তব্য দিতে গিয়ে প্রতিমন্ত্রী ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ধর্মীয় উসকানিকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না। গৌরীপুরের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। (Bangla FM)


প্রতিমন্ত্রী আরও বলেন, কে কাকে কী নামে ডাকলেন, সেটি বড় বিষয় নয়। কেউ আল্লাহকে ডাকেন, কেউ ভগবান বা শ্রীকৃষ্ণকে ডাকেন। ধর্মের মূল শিক্ষা হচ্ছে মানবতার পক্ষে কাজ করা, মানুষের কল্যাণ করা এবং প্রতিবেশীর খোঁজ নেওয়া। ধর্মের এই মূল আহ্বান মেনে চললে মানুষের মধ্যে বিভেদ ও দ্বন্দ্বের সুযোগ থাকে না। (Jugantor)


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গৌরীপুর নরোত্তম সংঘের কর্ণধার অভিরাম দাস অলক এবং গোবিন্দ জিউর মন্দির কমিটির সভাপতি শ্যামল বশাখ। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট গৌরীপুর উপজেলা শাখার আহ্বায়ক কমল সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট ময়মনসিংহ উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ বিপ্লব।


আলোচনা সভায় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতারা এবং দূর-দূরান্ত থেকে আসা সনাতন ধর্মাবলম্বী ভক্তরা উপস্থিত ছিলেন।


আলোচনা সভা শেষে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেইন বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে ফিরে আসে। এ সময় ভক্তদের অংশগ্রহণে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।