অনলাইন, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › জাতীয় › গুম প্রতিরোধের বাতিল করা অধ্যাদেশ বহাল রাখতে হবে: গোলাম পরওয়ার

গুম প্রতিরোধের বাতিল করা অধ্যাদেশ বহাল রাখতে হবে: গোলাম পরওয়ার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:২৪ এএম, ৩১ আগস্ট, ২০২৬ 71
গুম প্রতিরোধের বাতিল করা অধ্যাদেশ বহাল রাখতে হবে: গোলাম পরওয়ার

ঢাকা, নিউইয়র্ক ভয়েস বাংলা:

গুম প্রতিরোধে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করে সেটি বহাল রাখার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে গুমের অভিযোগের তদন্তের দায়িত্ব এমন কোনো সংস্থা বা বাহিনীর হাতে না দেওয়ার দাবি জানিয়েছেন তিনি, যাদের বিরুদ্ধে গুমের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।


রোববার আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীর বাংলামোটর থেকে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা এবং সংসদ ভবনের সামনে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন গোলাম পরওয়ার। পরে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালন জাতীয় কমিটির একটি প্রতিনিধি দল জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিনের কাছে স্মারকলিপি দেয়।


গোলাম পরওয়ার বলেন, গুমের বিরুদ্ধে যে অধ্যাদেশ জারি করা হয়েছিল, সেটি বাতিল করে গুমের ঘটনার তদন্তের দায়িত্ব পুলিশের হাতে দেওয়া হয়েছে। তার অভিযোগ, যারা গুমের সঙ্গে জড়িত, তাদের হাতে এসব ঘটনার তদন্তের দায়িত্ব থাকতে পারে না। তিনি বলেন, গুম প্রতিরোধের বাতিল করা অধ্যাদেশ বহাল রাখতে হবে।


কর্মসূচিতে অংশ নেওয়া ১১ দলীয় জোটের নেতারাও একই দাবি জানান। তারা বলেন, গুম প্রতিরোধ অধ্যাদেশে থাকা কার্যকর আইনি সুরক্ষাগুলো অক্ষুণ্ণ রেখে সেটিকে আইনে পরিণত করা প্রয়োজন। গুমের অভিযোগ তদন্তে অভিযুক্ত কোনো বাহিনী বা সংস্থাকে দায়িত্ব না দিয়ে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত ব্যবস্থা নিশ্চিত করার দাবিও জানানো হয়।


স্মারকলিপিতে গুম প্রতিরোধে আন্তর্জাতিক মানের আইন প্রণয়ন, স্বাধীন তদন্ত কমিশন গঠন, ভুক্তভোগী ও তাদের পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করা এবং অতীতে সংঘটিত গুমের ঘটনাগুলো পুনর্মূল্যায়নের দাবি জানানো হয়েছে।


স্পিকারের কাছে স্মারকলিপি দেওয়ার পর আন্তর্জাতিক গুম প্রতিরোধ কমিটির যুগ্ম আহ্বায়ক ব্রিগেডিয়ার (অব.) হাসিনুর রহমান বলেন, তারা তাদের সব দাবি স্পিকারকে জানিয়েছেন। স্পিকার তাদের বক্তব্যের সঙ্গে দ্বিমত করেননি এবং বিষয়গুলো বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা করবেন বলে জানিয়েছেন।