Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › বাংলাদেশ › হৃদরোগে আক্রান্ত সাংবাদিক দিলীপ কুমার দাস, অর্থাভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসা

হৃদরোগে আক্রান্ত সাংবাদিক দিলীপ কুমার দাস, অর্থাভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৬:০১ এএম, ০৩ সেপ্টেম্বর, ২০২৬ 206
হৃদরোগে আক্রান্ত সাংবাদিক দিলীপ কুমার দাস, অর্থাভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসা

নিজস্ব প্রতিবেদক॥


হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে অর্থকষ্টে চিকিৎসা চালিয়ে যেতে হিমশিম খাচ্ছেন সাংবাদিক দিলীপ কুমার দাস। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ওষুধ সেবন ও পথ্য গ্রহণের প্রয়োজন হলেও আর্থিক সংকটের কারণে তা নিয়মিত করতে পারছেন না তিনি।


গত ১৯ আগস্ট ২০২৬, বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের চতুর্থ তলায় হৃদরোগ বিভাগে ভর্তি হন দিলীপ কুমার দাস। সেখানে ৪২৮ নম্বর কক্ষে ১২ নম্বর বেডে তিনদিন চিকিৎসা নেওয়ার পর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে গত ২২ আগস্ট শনিবার তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।


হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার সময় আগামী এক মাসের জন্য কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমে চিকিৎসা চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান দিলীপ কুমার দাস। প্রয়োজন অনুযায়ী পরবর্তী সময়ে ব্যবস্থাপত্রের ওষুধ সংযোজন বা বিয়োজন করা হতে পারে বলেও তিনি জানান।


দিলীপ কুমার দাসের ভাষ্য অনুযায়ী, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা, তিনজনের খাবার এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় ইতোমধ্যে প্রায় ১৫ থেকে ২০ হাজার টাকা ব্যয় হয়েছে। এই অর্থও ধারকর্জ করে জোগাড় করতে হয়েছে। বর্তমানে নিয়মিত ওষুধ কেনা ও পথ্য গ্রহণের মতো প্রয়োজনীয় অর্থ তার হাতে নেই।


সংসারে অভাব-অনটনের পাশাপাশি তার মেয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এবং ছেলে গৌরীপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পড়াশোনা করছে। ফলে চিকিৎসার ব্যয় বহন করা তার পরিবারের জন্য আরও কঠিন হয়ে পড়েছে। অর্থের অভাবে নিয়মিত ওষুধ সেবন ব্যাহত হলে ভবিষ্যতে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।


দিলীপ কুমার দাস জানান, তার অসুস্থতার খবর সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। একই সঙ্গে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কেবিন ফি বাবদ ৩ হাজার ৬০০ টাকা মওকুফের ব্যবস্থা করা হয়।


এ ছাড়া ডক্টরস অ্যাসোসিয়েশনের সাবেক সহসভাপতি ডা. মো. আব্দুস সেলিম, ময়মনসিংহ মেডিকেল কলেজের চিকিৎসক ডা. নাসিমসহ একদল চিকিৎসক তার চিকিৎসার বিষয়ে বিশেষভাবে খোঁজখবর নিয়েছেন বলে জানান তিনি।


অন্যদিকে গৌরীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. আবুল বাসেদ কাজলও তাকে আর্থিক সহায়তাসহ পাশে থাকার আশ্বাস দিয়েছেন বলে জানান সাংবাদিক দিলীপ কুমার দাস।



New York Voice Bangla