অনলাইন, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › জাতীয় › ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে সরকার: ডা. শফিকুর রহমান

ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে সরকার: ডা. শফিকুর রহমান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:২৩ পিএম, ০৫ সেপ্টেম্বর, ২০২৬ 68
ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে সরকার: ডা. শফিকুর রহমান

মো. আকতারুজ্জামান, কুমিল্লা প্রতিনিধি॥

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, বর্তমান সরকার ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ করে ক্ষমতায় এসেছে। তিনি বলেন, ক্ষমতায় আসার পর সরকার জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে সরে গেছে এবং জনগণের কাছে দেওয়া বিভিন্ন অঙ্গীকার পূরণ করেনি।


শনিবার (৫ সেপ্টেম্বর) ঢাকা-চট্টগ্রাম লংমার্চে অংশ নিয়ে কুমিল্লার চৌদ্দগ্রামে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে দাউদকান্দি ও পদুয়া বাজার বিশ্বরোড এলাকায় অনুষ্ঠিত পথসভাতেও বক্তব্য দেন তিনি।


ডা. শফিকুর রহমান বলেন, দেশে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকটের পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে অসন্তোষ রয়েছে। বিএনপি নেতা তারেক রহমানের ‘আই হ্যাভ এ প্ল্যান’ বক্তব্য উল্লেখ করে তিনি প্রশ্ন করেন, সেই পরিকল্পনা শেষ হয়ে গেছে কি না। তিনি বলেন, বিরোধী দলের কাছে পরিকল্পনা চাওয়া হলে জামায়াতের পক্ষ থেকে পরিকল্পনা দেওয়া হয়েছে।


তারেক রহমানের উদ্দেশে তিনি বলেন, যদি পরিকল্পনা শেষ হয়ে থাকে, তাহলে দায়িত্ব ছেড়ে দেওয়ার আহ্বান জানান তিনি। জনগণের দায়িত্ব নিয়ে দেশ পরিচালনার সক্ষমতা জামায়াতের রয়েছে বলেও দাবি করেন।


সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারকে অশালীন ভাষায় গালাগাল করার অভিযোগে গ্রেপ্তার সিফাত আবদুল্লাহর প্রসঙ্গ তুলে ডা. শফিকুর রহমান বলেন, অশালীন বক্তব্যকে তারা সমর্থন করেন না। তবে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী মামলা দেওয়ার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।


তিনি বলেন, সরকারবিরোধী অবস্থানের কারণে নয়, বরং জুলাই যোদ্ধাদের হত্যা, পিলখানার হত্যাকাণ্ড ও শাপলা চত্বরের হত্যাকাণ্ডের মতো ঘটনাগুলোর বিচার নিশ্চিত করাই গুরুত্বপূর্ণ। এসব ঘটনার বিচার হলে প্রয়োজনে তাকে জেলে নেওয়ার কথাও বলেন তিনি।


জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, সংসদে বিরোধী দলের ৯০ জন সদস্য জনগণের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। দাবি বাস্তবায়ন না হলে ছয় দফার আন্দোলন এক দফার আন্দোলনে পরিণত হতে পারে বলেও সতর্ক করেন তিনি।


পথসভায় জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এমপি, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন এমপিসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।