অনলাইন, ০৮ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
এক হালি কমলা নিলামে অর্ধলক্ষ টাকা বিক্রি হাজারীহাট হাই স্কুল অ্যান্ড কলেজে মেধাবীদের বৃত্তি ও সাবেক শিক্ষার্থীর চিকিৎসায় সহায়তা সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপি রেজাউল হক চৌধুরীর বিরুদ্ধে দুদকের মামলা নাসিরনগরে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তিতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। ভবিষ্যতের বড় চ্যালেঞ্জ পানি, এখনই সঠিক ব্যবস্থাপনা জরুরি: এলজিআরডি মন্ত্রী দৌলতপুরে মাদ্রাসাছাত্রকে নিপীড়নের অভিযোগ কুড়িগ্রামে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে রেলি , আলোচনা সভা ও চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত । ভূমি অফিসের সহকারী তহশিলদারের বিরুদ্ধে সাংবাদিককে ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগ বিশ্ব শিক্ষক দিবসে চাকরি জাতীয়করণের দাবিতে শিক্ষকদের সমাবেশ শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারতের অবস্থান অপরিবর্তিত, ‘আইনি প্রক্রিয়াতেই’ হবে সিদ্ধান্ত সারা দেশে সাঁড়াশি অভিযান জোরদার, রাজধানীসহ বিভিন্ন এলাকায় ব্যাপক গ্রেপ্তার বিকেলে আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম স্ত্রীর মামলায় পুলিশের হাতে আটক শিক্ষক কাইছারুজ্জামান প্রেমিকা এনি পলাতক যশোরে ভাইরাসে নষ্ট বাঁধাকপি ক্ষেত, লোকসানের মুখে কৃষক যশোর সীমান্তে ২৬ লাখ ৬ হাজার টাকার চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য জব্দ
হোম › বাংলাদেশ › জমি বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, কোম্পানীগঞ্জ হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ

জমি বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, কোম্পানীগঞ্জ হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:০৪ পিএম, ২২ সেপ্টেম্বর, ২০২৬ 33
জমি বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, কোম্পানীগঞ্জ হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ

মোহাম্মদ উল্যা

নোয়াখালী জেলা প্রতিনিধি:


নোয়াখালীর কোম্পানীগঞ্জে দীর্ঘদিনের জমি বিরোধকে কেন্দ্র করে হামলা ও বাড়িঘরে ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেছে এক পক্ষ। পরে আহতদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে দুই পক্ষের লোকজনের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটে।


ঘটনাটি উপজেলার চরহাজারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জালাল আহমেদ মেম্বারের বাড়িতে ঘটেছে বলে জানা গেছে।


অভিযোগ সূত্রে জানা যায়, একই বাড়ির বেলাল হোসেন, আবু বক্কর ছিদ্দিক, জহির উদ্দিন, শাহীন, রিজন ও তুহিনের সঙ্গে নুর নবীর পক্ষের লোকজনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে এর আগে একাধিকবার সামাজিক বৈঠক ও মামলা-মোকদ্দমার ঘটনাও ঘটেছে।


অভিযোগকারীদের দাবি, জমি-সংক্রান্ত একটি মামলায় তাদের পক্ষে রায় হওয়ার পরও প্রতিপক্ষ তা মেনে না নিয়ে তাদের দখলে থাকা জায়গা দখলের চেষ্টা করে। এতে বাধা দিলে বেলাল হোসেন, আবু বক্কর ছিদ্দিক ও জহির উদ্দিনের নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়।


হামলায় শাহেদা খাতুন, মোজাম্মেল হোসেন, ফরিদা আক্তার ও মেহেদী হাসানসহ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগকারী পক্ষ দাবি করেছে। একই সময় বাড়িঘরে ভাঙচুরের অভিযোগও করা হয়।


তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন বেলাল হোসেন। তিনি বলেন, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। বরং এ ঘটনায় তাদের পক্ষের চারজন গুরুতর আহত হয়েছেন।


এদিকে ঘটনার পর আহতদের চিকিৎসার জন্য কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে দুই পক্ষের লোকজনের মধ্যে আবারও মারামারির ঘটনা ঘটে। এতে হাসপাতাল এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।


কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, ঘটনায় দুই পক্ষের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।