Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › বাংলাদেশ › জন্মাষ্টমী উপলক্ষে কোম্পানীগঞ্জে এমপি ফখরুল ইসলামের অনুদান হস্তান্তর

জন্মাষ্টমী উপলক্ষে কোম্পানীগঞ্জে এমপি ফখরুল ইসলামের অনুদান হস্তান্তর

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৭:৩৭ এএম, ০৪ সেপ্টেম্বর, ২০২৬ 24
জন্মাষ্টমী উপলক্ষে কোম্পানীগঞ্জে এমপি ফখরুল ইসলামের অনুদান হস্তান্তর

মোহাম্মদ উল্যা,

নোয়াখালীর প্রতিনিধি ॥


নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে অনুদান প্রদান করেছেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল ইসলাম।


বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের পক্ষ থেকে অনুদানের অর্থ কোম্পানীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মাস্টার সন্তোষ কুমার মজুমদারের কাছে হস্তান্তর করা হয়।


এ সময় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন সংসদ সদস্যের পক্ষ থেকে অনুদানের অর্থ হস্তান্তর করেন। অনুদান হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সংশ্লিষ্টরা জানান, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ধর্মীয় আয়োজন যাতে শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যেই এ অনুদান প্রদান করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যাশা রয়েছে এ উদ্যোগের পেছনে।


অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, ধর্ম-বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে সব মানুষের ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে পালনের জন্য পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার পরিবেশ বজায় রাখা জরুরি।


তারা আরও বলেন, পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির মধ্য দিয়ে সব সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বসবাস করলে সামাজিক বন্ধন আরও শক্তিশালী হবে। কোম্পানীগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতির যে ঐতিহ্য রয়েছে, তা ভবিষ্যতেও অটুট থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।


অনুদান হস্তান্তরের মধ্য দিয়ে জন্মাষ্টমীর ধর্মীয় আয়োজনকে সহযোগিতা করার পাশাপাশি স্থানীয় পর্যায়ে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তাও তুলে ধরা হয়।