অনলাইন, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › জাতীয় › জাতিসংঘ অধিবেশন শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ অধিবেশন শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:২৫ এএম, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ 266
জাতিসংঘ অধিবেশন শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউইয়র্ক প্রতিনিধি


জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ এবং একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে পাঁচ দিনের নিউইয়র্ক সফর সমাপ্ত করে ঢাকার পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


শুক্রবার রাতে স্থানীয় সময় ১১টা ১৯ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গী দলের সদস্যরা।


প্রধানমন্ত্রীর সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে তাঁর প্রথম ভাষণ। সেখানে তিনি বাংলাদেশের জাতীয় অগ্রাধিকার ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে দেশের অবস্থান তুলে ধরেন।


ভাষণে তিনি বিশ্ব শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় সংঘাতের পরিবর্তে সংলাপ, কূটনীতি ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।


জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন নিয়েও বাংলাদেশের অবস্থান তুলে ধরেন। জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য পূর্বানুমানযোগ্য অর্থায়ন, প্রযুক্তিগত সহায়তা এবং বৈশ্বিকভাবে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর ওপর গুরুত্ব দেন তিনি।


সফরকালে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেখানে রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, শান্তি ও নিরাপত্তা এবং টেকসই উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশ-জাতিসংঘ সহযোগিতা জোরদারের আলোচনা হয়।


এ ছাড়া তুরস্ক, পাকিস্তান, ভুটান, মালদ্বীপ, থাইল্যান্ড, ক্রোয়েশিয়া, হাইতি ও কুয়েতের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বিশ্বব্যাংক, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং বিনিয়োগকারীদের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন তিনি।


সফরের অর্থনৈতিক কূটনীতির অংশ হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে বোয়িংয়ের ১১টি নতুন উড়োজাহাজ কেনার চুক্তিও স্বাক্ষরিত হয়।


জাতিসংঘ সফর শেষে প্রধানমন্ত্রী এখন ঢাকার উদ্দেশে যাত্রা করেছেন। সূচি অনুযায়ী, দুবাই হয়ে ২৭ সেপ্টেম্বর সকালে তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।