অনলাইন, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › জাতীয় › কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের চালান

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের চালান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:০৩ এএম, ০৪ অক্টোবর, ২০২৬ 55
কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের চালান

ঢাকা প্রতিনিধি॥


কঠোর নিরাপত্তার মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে পারমাণবিক জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য ইউরেনিয়ামের নতুন চালান। শনিবার দুপুরে বিশেষ নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে চালানটি পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর প্রকল্প এলাকায় প্রবেশ করে।


এর আগে রাশিয়া থেকে বিশেষ কার্গো বিমানে ইউরেনিয়ামের চালানটি শুক্রবার রাত ১১টা ৪৫ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে শনিবার সকাল ৭টার পর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চালানটি সড়কপথে রূপপুরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।


বিমানবন্দর থেকে রূপপুর পর্যন্ত পুরো পরিবহন প্রক্রিয়ায় বাংলাদেশ সেনাবাহিনী, বিশেষ নিরাপত্তা বাহিনী, পুলিশ ও সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন।


প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম ইউনিটে প্রয়োজনীয় পারমাণবিক জ্বালানি সরবরাহ ও রিফুয়েলিংয়ের প্রস্তুতি এগিয়ে নিতে এই চালান গুরুত্বপূর্ণ।


রূপপুর প্রকল্পের পরিচালক ড. কবির হোসেন এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা চালানটি গ্রহণ করেন।


বিশেষ কার্গো বিমানটি রাশিয়া থেকে বাংলাদেশে আসার পথে কাজাখস্তান, আফগানিস্তান, পাকিস্তান ও ভারতে বিরতি দেয়। পরে ঢাকায় পৌঁছানোর পর বিশেষ নিরাপত্তাব্যবস্থায় ইউরেনিয়াম রূপপুরে নেওয়া হয়।


প্রকল্পসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটের জন্য প্রয়োজনীয় পারমাণবিক জ্বালানি ধাপে ধাপে বাংলাদেশে আনা হচ্ছে। প্রথম ইউনিটে আগে আনা জ্বালানি রিঅ্যাক্টরে লোড করা হয়েছে এবং বর্তমানে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি এগিয়ে চলছে।


রূপপুর বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। দুটি ইউনিট মিলিয়ে কেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট। প্রথম ইউনিট জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করলে দেশের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় নতুন একটি বড় উৎস যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।


পারমাণবিক জ্বালানি পরিবহন ও সংরক্ষণের ক্ষেত্রে আন্তর্জাতিক নিরাপত্তা মান বজায় রাখার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ কারণে বিমানবন্দর থেকে প্রকল্প এলাকা পর্যন্ত পুরো রুটে কঠোর নিরাপত্তাব্যবস্থা রাখা হয়।


নতুন চালান পৌঁছানোর মধ্য দিয়ে রূপপুরের প্রথম ইউনিটের জ্বালানি ব্যবস্থাপনা ও উৎপাদন প্রস্তুতি আরও এক ধাপ এগিয়েছে।