অনলাইন, ০৮ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
এক হালি কমলা নিলামে অর্ধলক্ষ টাকা বিক্রি হাজারীহাট হাই স্কুল অ্যান্ড কলেজে মেধাবীদের বৃত্তি ও সাবেক শিক্ষার্থীর চিকিৎসায় সহায়তা সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপি রেজাউল হক চৌধুরীর বিরুদ্ধে দুদকের মামলা নাসিরনগরে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তিতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। ভবিষ্যতের বড় চ্যালেঞ্জ পানি, এখনই সঠিক ব্যবস্থাপনা জরুরি: এলজিআরডি মন্ত্রী দৌলতপুরে মাদ্রাসাছাত্রকে নিপীড়নের অভিযোগ কুড়িগ্রামে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে রেলি , আলোচনা সভা ও চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত । ভূমি অফিসের সহকারী তহশিলদারের বিরুদ্ধে সাংবাদিককে ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগ বিশ্ব শিক্ষক দিবসে চাকরি জাতীয়করণের দাবিতে শিক্ষকদের সমাবেশ শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারতের অবস্থান অপরিবর্তিত, ‘আইনি প্রক্রিয়াতেই’ হবে সিদ্ধান্ত সারা দেশে সাঁড়াশি অভিযান জোরদার, রাজধানীসহ বিভিন্ন এলাকায় ব্যাপক গ্রেপ্তার বিকেলে আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম স্ত্রীর মামলায় পুলিশের হাতে আটক শিক্ষক কাইছারুজ্জামান প্রেমিকা এনি পলাতক যশোরে ভাইরাসে নষ্ট বাঁধাকপি ক্ষেত, লোকসানের মুখে কৃষক যশোর সীমান্তে ২৬ লাখ ৬ হাজার টাকার চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য জব্দ
হোম › বাংলাদেশ › খাসিয়া পুঞ্জিতে তাণ্ডব, কেটে দিলো ৮ হাজার পানগাছ

খাসিয়া পুঞ্জিতে তাণ্ডব, কেটে দিলো ৮ হাজার পানগাছ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ০২ অক্টোবর, ২০২৬ 113
খাসিয়া পুঞ্জিতে তাণ্ডব, কেটে দিলো ৮ হাজার পানগাছ

তিমির বনিক,

মৌলভীবাজার প্রতিনিধি:


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের নার্সারি খাসিয়া পুঞ্জিতে দুর্বৃত্তদের হামলায় ৯টি পরিবারের পানজুমের ৮ হাজারের ও বেশি পানগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। বুধবার দিবাগত রাতে পুঞ্জির পানজুমে ঢুকে গাছগুলো কেটে ফেলে দুর্বৃত্তরা। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জীবিকা অনিশ্চয়তার মধ্যে পড়েছে।


​ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, উপজেলার ১৩ নম্বর কর্মধা ইউনিয়নের নার্সারি খাসিয়া পুঞ্জির বাসিন্দা লিকিন খংপডা, পাইলা পতাম, নাসরিন পতাম, জনি পতাম, নিস্তার পাটয়াট, শিউলি আজিম, টিউনি আজিম, ডিমান পতাম ও মাসার তংপের—এই নয়টি পরিবারের পানজুমের গাছ কেটে ফেলা হয়েছে।

​ক্ষতিগ্রস্ত জুম মালিক নাসরিন পতাম বলেন, “কে বা কারা এই কাজ করেছে, তা আমরা জানি না। তবে যারা এই কাজ করেছে, তারা নিশ্চয়ই জানে খাসিয়াদের জীবিকা ধ্বংস করার সহজ উপায় হলো পানগাছ কেটে ফেলা। খাসিয়ারা সারাদিন জুমে কাজ করেন। সেই সুযোগে রাতের আঁধারে পানজুমের গাছগুলো কেটে দেওয়া হয়েছে।”

​নার্সারি খাসিয়া পুঞ্জির মন্ত্রী (প্রধান) জনি পতাম বলেন, “আমরা নিরীহ মানুষ। পান চাষ করেই সংসার চালাই। একটি পানগাছ থেকে উৎপাদন পেতে প্রায় চার বছর যত্ন নিতে হয়। অথচ দায়ের এক কোপে চার বছরের পরিশ্রম ও বিনিয়োগ শেষ হয়ে যায়। পুঞ্জির নয়টি পরিবারের জীবিকা নির্বাহের পথ নিমিষেই ধ্বংস হয়ে গেছে।”

​তিনি আরও বলেন, “আমরা খুবই ভয়ের মধ্যে আছি। পানগাছই আমাদের একমাত্র আয়ের উৎস। ইতোমধ্যে প্রশাসনের লোকজন ঘটনাস্থলে এসে সরেজমিন তদন্ত করেছেন। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দুষ্কৃতকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছি।”

এ বিষয়ে আজ শুক্রবার ২ সেপ্টেম্বর কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জহিরুল ইসলাম মুন্নার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি এবং এ বিষয়ে রীতিমতো আমরা কাজ করছি। জরিত যেই হোক আইনগত ব্যবস্থা নেয়া হবে।