Columbus, ০৮ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › বাংলাদেশ › কোবরা সাপের বাচ্চা উদ্ধার

কোবরা সাপের বাচ্চা উদ্ধার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:১০ এএম, ১১ সেপ্টেম্বর, ২০২৬ 30
কোবরা সাপের বাচ্চা উদ্ধার


মাহিদুল ইসলাম

মৌলভীবাজার প্রতিনিধি


মৌলভীবাজারের কমলগঞ্জে

একটি বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।


বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় কমলগঞ্জ মডেল স্কুল অ্যান্ড কলেজের পাশে পানিশালা এলাকায় জাপান প্রবাসী মুজাহিদ আলীর বসতঘরের সিঁড়ির নিচ থেকে এই বাচ্চা গুলো উদ্ধার করা হয়।


জানা যায়, বৃহস্পতিবার বিকেলে কমলগঞ্জ মডেল স্কুল অ্যান্ড কলেজের পাশে পানিশালা এলাকায় জাপান প্রবাসী মুজাহিদ আলীর বাসতঘরের সিঁড়ির নিচে বেশ কয়েকটি সাপ দেখতে পান পরিবারের সদস্যরা। এতে বাসার সবাই আতঙ্কিত হয়ে পড়েন।

পরবর্তীতে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলেও কোনো সমাধান না পাওয়ায় রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা তানভীর আহমদ এবং বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে বিষয়টি জানান। খবর পেয়ে দ্রুত সাপগুলো উদ্ধারের জন্য ঘটনাস্থলে ছুটে যান রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা তানভীর আহমদ, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ।


ঘটনাস্থলে গিয়ে তারা দেখতে পান, সিঁড়ির নিচে থাকা সাপগুলো মনোক্লেড কোবরা, যা অত্যন্ত বিষধর প্রজাতির সাপ। পরে একে একে মোট ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা নিরাপদে উদ্ধার করা হয়। মনোক্লেড কোবরা সাপ শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ের হস্তান্তর করা হয়।


বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল ইসলাম বলেন, সাপের বাচ্চা গুলোকে বনে অবমুক্ত করা হবে।