Columbus, ০৮ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › বাংলাদেশ › কোম্পানীগঞ্জে ১৭ জলাশয়ে ২৫০ কেজি মাছের পোনা অবমুক্ত

কোম্পানীগঞ্জে ১৭ জলাশয়ে ২৫০ কেজি মাছের পোনা অবমুক্ত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:০৪ পিএম, ২০ সেপ্টেম্বর, ২০২৬ 22
কোম্পানীগঞ্জে ১৭ জলাশয়ে ২৫০ কেজি মাছের পোনা অবমুক্ত

মোহাম্মদ উল্যা,

নোয়াখালী জেলা প্রতিনিধি॥


নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মৎস্যসম্পদ উন্নয়ন, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১৭টি প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে ২৫০ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।


রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদের পুকুরে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত করেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ ফখরুল ইসলাম। এ সময় রুই, কাতলা, মৃগেল ও কালিবাউশ প্রজাতির পোনা জলাশয়ে ছাড়া হয়।


উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, একই দিনে উপজেলার ১৭টি প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে রুই, কাতলা, মৃগেল ও কালিবাউশসহ বিভিন্ন প্রজাতির মোট ২৫০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। কর্মসূচির মাধ্যমে স্থানীয় জলাশয়ে মাছের উৎপাদন বাড়ানো এবং মৎস্যসম্পদের সংরক্ষণে ভূমিকা রাখার প্রত্যাশা করছে মৎস্য বিভাগ।


পোনা অবমুক্তকালে সংসদ সদস্য ফখরুল ইসলাম বলেন, মৎস্য খাতের সম্প্রসারণ, স্থানীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণেরও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। মৎস্য খাত কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্র উল্লেখ করে তিনি দেশীয় মাছের উৎপাদন বাড়াতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।


এ সময় কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম সরকার জানান, সরকারি জলাশয় ও উন্মুক্ত জলাশয়ে পোনা অবমুক্তির পাশাপাশি মাছের প্রাকৃতিক প্রজনন ও উৎপাদন বৃদ্ধিতে সংশ্লিষ্টদের সচেতনতা বাড়ানো প্রয়োজন। জলাশয়ে পোনা অবমুক্তির পর মাছের অবাধ বিচরণ ও প্রজনন নিশ্চিত করতে নিয়মিত নজরদারি গুরুত্বপূর্ণ বলেও সংশ্লিষ্টরা মনে করছেন।