Columbus, ০৮ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › বাংলাদেশ › কোম্পানীগঞ্জে গভীর রাতে মশাল মিছিলের অভিযোগ, ৬৫ জনের বিরুদ্ধে মামলা

কোম্পানীগঞ্জে গভীর রাতে মশাল মিছিলের অভিযোগ, ৬৫ জনের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:২০ পিএম, ২১ সেপ্টেম্বর, ২০২৬ 46
কোম্পানীগঞ্জে গভীর রাতে মশাল মিছিলের অভিযোগ, ৬৫ জনের বিরুদ্ধে মামলা

মোহাম্মদ উল্যা

নোয়াখালী জেলা প্রতিনিধি॥


নোয়াখালীর কোম্পানীগঞ্জে গভীর রাতে মশাল মিছিল ও সরকারবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৬৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।


সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে গোলাম মেহেদী ও জাহিদুল ইসলাম শাহিনের নাম জানা গেছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকর্মী রয়েছেন।


পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বাদী হয়ে থানায় মামলাটি করেন। এর আগে এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।


মামলায় বসুরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহাজ উদ্দিন মামুনকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া ৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়েছে।


এজাহারে অভিযোগ করা হয়, গভীর রাতে কোম্পানীগঞ্জ থানা ও আশপাশের এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মশাল নিয়ে মিছিল করেন। এ সময় তারা বিভিন্ন সরকারবিরোধী স্লোগান দেন এবং দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেন বলেও অভিযোগ করা হয়েছে।


কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


মামলার অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।