Columbus, ১০ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
দিল্লিতে প্রতিবাদ কর্মসূচির আগে ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করল পুলিশ কুলাউড়ায় পানপুঞ্জি পরিদর্শনে পুলিশ, দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস মৌলভীবাজারে মাহফিলে কমলার হালি ৫০ হাজার, আধা কেজি খেজুর ১৫ হাজার কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ উপজেলা প্রশাসনের উদ্যোগে দূর্গোৎসব নির্বিঘ্নে করতে প্রস্তুতিমূলক সভা লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ, বাড়বে চালকদের আয় : প্রতিমন্ত্রী অমিত যশোর কারাগারে বন্দি ভারতীয় নাগরিকের মৃত্যু নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলার ঘটনায় মামলা, শনাক্ত হয়নি আসামির। কুষ্টিয়ার কুমারখালীতে মন্দিরে প্রতিমা ভাঙচুর, তদন্তে পুলিশ নোয়াখালী'র কোম্পানীগঞ্জে মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহবিরোধী ছাত্রদলের বিক্ষোভ কবিরহাটে ফ্যামিলি কার্ডের প্রলোভনে অনৈতিক সম্পর্কের অভিযোগ সমাজকর্মীর বিরুদ্ধে, তদন্ত কমিটি গঠন কোম্পানীগঞ্জে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ, ভুল স্বীকার ঠিকাদারের তোতার ছেলেদের বিরুদ্ধে আবদুল মতিন লিটনের বিস্ফোরক অভিযোগ, প্রকৃত হত্যাকারীদের আড়ালের চেষ্টা! শিক্ষক বদলি: নীতিমালা একদিকে, বাস্তবতা অন্যদিকে
হোম › বাংলাদেশ › কোম্পানীগঞ্জে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ, ভুল স্বীকার ঠিকাদারের

কোম্পানীগঞ্জে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ, ভুল স্বীকার ঠিকাদারের

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:১৫ পিএম, ০৯ অক্টোবর, ২০২৬ 3
কোম্পানীগঞ্জে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ, ভুল স্বীকার ঠিকাদারের

মোহাম্মদ উল্যা

নোয়াখালী জেলা প্রতিনিধি ॥


নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের হাবিবপুর গ্রামে এলজিইডির একটি সড়ক নির্মাণকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের ক্ষোভ ও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হলে ঠিকাদার কামাল উদ্দিন ভুল স্বীকার করে নিম্নমানের খোয়া সরিয়ে নেওয়ার কথা জানান। এ ঘটনায় কাজের মান নিশ্চিত করতে ঠিকাদারকে নোটিশ দেওয়ার কথা জানিয়েছে উপজেলা এলজিইডি।


স্থানীয় সূত্রে জানা যায়, ১ নম্বর সিরাজপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাবিবপুর নতুন পুকুরপাড় থেকে বাজার, সরকার দীঘি, তেলকারী বাড়ির দরজা ও মন্দিরের সামনে হয়ে নতুন পুকুর পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়কের নির্মাণকাজ চলছে।


কাজের মান নিয়ে প্রশ্ন উঠলে ঠিকাদার কামাল উদ্দিন সাংবাদিকদের কাছে দাবি করেন, চালক ভুলবশত ফিল্ড থেকে কিছু নিম্নমানের খোয়া নিয়ে আসায় তা সড়কে ব্যবহৃত হয়েছিল। বিষয়টি নজরে আসার পর সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে এবং পরবর্তী কাজ মানসম্মত সামগ্রী দিয়ে করা হবে।


কোম্পানীগঞ্জ উপজেলা এলজিইডির প্রকৌশলী শিহাবুদ্দিন জানান, নিম্নমানের কাজ করার কোনো অনুমোদন দেওয়া হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ ও প্রতিক্রিয়া সামনে আসার পর ঠিকাদারকে নোটিশ দেওয়া হয়েছে এবং নিম্নমানের সামগ্রী অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।


তবে স্থানীয়দের অভিযোগ, শুধু খোয়া নয়, হাবিবপুর বাজারের পাকা রাস্তা ও সলিং ঢালাইয়ের কাজেও মাটিমিশ্রিত বালু এবং অপর্যাপ্ত সিমেন্ট ব্যবহারের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।


এলাকাবাসীর দাবি, কাজ চলাকালে সিরাজপুর ইউনিয়নের বিএনপির কয়েকজন নেতাকর্মী এবং সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা ঘটনাস্থল পরিদর্শন করলেও অনিয়মের বিরুদ্ধে তাঁদের দৃশ্যমান প্রতিবাদ ছিল না। এ ছাড়া বিরোধী রাজনৈতিক দল জামায়াতের ভূমিকাও প্রশ্নের মুখে পড়েছে বলে স্থানীয়দের কেউ কেউ মন্তব্য করেছেন। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।


স্থানীয়দের ভাষ্য, সরকারি অর্থে বাস্তবায়িত উন্নয়নকাজে অনিয়ম হলে তার দায় সংশ্লিষ্ট ঠিকাদার ও তদারককারী কর্তৃপক্ষকে নিতে হবে। তাঁরা নির্মাণসামগ্রীর গুণগত মান পরীক্ষা, কাজের স্বচ্ছ তদারকি এবং অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।