অনলাইন, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › রাজনীতি › কৃষকদল কার্যালয়ে হামলার অভিযোগ ঘিরে উত্তেজনা, সংবাদ সম্মেলনে বিএনপির নানা অভিযোগ।

কৃষকদল কার্যালয়ে হামলার অভিযোগ ঘিরে উত্তেজনা, সংবাদ সম্মেলনে বিএনপির নানা অভিযোগ।

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:০৭ এএম, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ 47
কৃষকদল কার্যালয়ে হামলার অভিযোগ ঘিরে উত্তেজনা, সংবাদ সম্মেলনে বিএনপির নানা অভিযোগ।

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়ন কৃষকদলের কার্যালয়ে হামলা ও ভাঙচুর এবং বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে পাল্টা মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে পাটিকাবাড়ি ইউনিয়নের নলকোলা গ্রামে ইউনিয়ন কৃষকদলের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মুন্সি আব্দুর রহমান।


সংবাদ সম্মেলনে মুন্সি আব্দুর রহমান অভিযোগ করেন, গত ১৫ সেপ্টেম্বর রাতে নলকোলা গ্রামে অবস্থিত ইউনিয়ন কৃষকদলের কার্যালয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা পূর্বপরিকল্পিতভাবে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ সময় কার্যালয়ে থাকা বিএনপির কয়েকজন নেতাকর্মীর ওপরও হামলা চালানো হয়। এতে কয়েকজন আহত হন বলে দাবি করেন তিনি।


তার অভিযোগ, ইউনিয়ন যুবলীগের সহসভাপতি রুহুল আমিনের নেতৃত্বে এ হামলা চালানো হয়। ঘটনার পর জেলা বিএনপির নেতাদের সঙ্গে পরামর্শ করে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানায় মামলা করা হয়। ওইদিনই পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে বলেও জানান তিনি।


মুন্সি আব্দুর রহমান আরও অভিযোগ করেন, হামলার পর বিএনপির নেতাকর্মীরা দলবদ্ধ হলে রুহুল আমিন ও তার সহযোগীরা নিজেদের মামলা থেকে বাঁচাতে তার বাড়িতে আগুন লাগিয়ে দেন। পরে বিএনপির নেতাকর্মীদের ফাঁসাতে কুষ্টিয়া আদালতে একটি পাল্টা মামলা দায়ের করা হয়েছে বলে দাবি করেন তিনি।


তিনি বলেন,“আমরা যে মামলা করেছি, তার পরিপ্রেক্ষিতে আমাদেরও ফাঁসানোর জন্য বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। মামলাটি বর্তমানে পিবিআই তদন্ত করছে। প্রশাসন সঠিকভাবে তদন্ত করলেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।”


তিনি আরও বলেন, হামলার মামলায় আসামি হওয়া ব্যক্তিরা এখনো বিএনপির নেতাকর্মীদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছেন। দ্রুত তাদের গ্রেপ্তারের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।


সংবাদ সম্মেলনে বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা এবং বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্তের দাবি জানান।


এ সময় উপস্থিত ছিলেন পাটিকাবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম, কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবু দাউদ, পাটিকাবাড়ি ইউনিয়ন কৃষকদলের সদস্যসচিব মো. সেলিম রেজা, কাঞ্চনপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. হাফিজুর রহমান, গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. আমিরুল ইসলাম, পাটিকাবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।