Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › বাংলাদেশ › কুলাউড়ায় গুদামে ৬৮৩ বস্তা চাল উদ্ধার, নিখোঁজ ১১৭ বস্তা

কুলাউড়ায় গুদামে ৬৮৩ বস্তা চাল উদ্ধার, নিখোঁজ ১১৭ বস্তা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:০০ এএম, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ 17
কুলাউড়ায় গুদামে ৬৮৩ বস্তা চাল উদ্ধার, নিখোঁজ ১১৭ বস্তা

তিমির বনিক,

মৌলভীবাজার প্রতিনিধি:


মৌলভীবাজারের কুলাউড়ায় একটি গুদাম থেকে ৬৮৩ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে আশুগঞ্জ থানার একটি মামলার তদন্তের সূত্র ধরে কুলাউড়া থানা পুলিশের সহযোগিতায় এসব চাল উদ্ধার করা হয়।


পুলিশ সূত্রের বরাতে জানা যায়, একটি পরিবহনের মাধ্যমে পাঠানো ৮০০ বস্তা চালের মধ্যে ৬৮৩ বস্তা চাল উদ্ধার করতে সক্ষম হয়েছি। বাকি ১১৭ বস্তা চালের সন্ধান এখনও পাওয়া যায়নি।


আশুগঞ্জ থানার এসআই নাজমুল হোসেন বলেন, “৮০০ বস্তা চালের মধ্যে আমরা ৬৮৩ বস্তা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এর মধ্যে ১১৭ বস্তা চাল কম রয়েছে।”


কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, আশুগঞ্জ থানার মামলা নং-২৭(৯), ২০০৬ ইং, দণ্ডবিধির ৪০৬, ৪২০, ৩৮১ ও ৪৪০ ধারায় মামলাটি করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নাজমুল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ এবং কুলাউলা থানা পুলিশের সহযোগিতা চাইলে পুলিশ উপজেলার ঢুলিপাড়া (রসুলপুর বাজার) এলাকার একটি গুদামে অভিযান চালিয়ে ৬৮৩ বস্তা চাল উদ্ধার করে।


উদ্ধারকৃত চাল পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। ঘটনায় নিখোঁজ ১১৭ বস্তা চালের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।