Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › বাংলাদেশ › কুমারখালীতে থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার: এসআরবির অভিযান।

কুমারখালীতে থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার: এসআরবির অভিযান।

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৭:৫০ এএম, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ 66
কুমারখালীতে থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার: এসআরবির অভিযান।

তানভীর আজাদ

প্রতিনিধি কুষ্টিয়া॥


কুষ্টিয়ার কুমারখালীতে বিশেষ অভিযান চালিয়ে থানা থেকে লুট হওয়া একটি বিদেশি পিস্তল, ১৫ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও একটি পিস্তলের কভার উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বারাদি গ্রামে এই অভিযান পরিচালিত হয়।

এসআরবি কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল হক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বারাদি গ্রামের মো. মোবারক আলীর (৭০) বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়ির দক্ষিণ ভিটার উত্তর দুয়ারী দোচালা টিনের শয়নঘরের মাটিতে খোঁড়া একটি গোপন গর্তের ভেতর থেকে অস্ত্র ও গোলাবারুদগুলো উদ্ধার করা হয়।

এসআরবির প্রাথমিক অনুসন্ধানে নিশ্চিত করা হয়েছে যে, উদ্ধারকৃত পিস্তলটি কুমারখালী থানা থেকে লুট হওয়া অস্ত্রের একটি।

অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল হক জানান, উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে এসআরবির এমন অভিযান অব্যাহত থাকবে।