Columbus, ০৮ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › বাংলাদেশ › কুমিল্লার মুরাদনগরে ইউপি সদস্যকে রাতের আঁধারে কুপিয়ে হত্যা, এলাকায় থমথমে অবস্থা

কুমিল্লার মুরাদনগরে ইউপি সদস্যকে রাতের আঁধারে কুপিয়ে হত্যা, এলাকায় থমথমে অবস্থা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:৪১ এএম, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ 56
কুমিল্লার মুরাদনগরে ইউপি সদস্যকে রাতের আঁধারে কুপিয়ে হত্যা, এলাকায় থমথমে অবস্থা

মোঃ আখতারুজ্জামান

কুমিল্ল প্রতিনিধিঃ


কুমিল্লার মুরাদনগর উপজেলায় ১নং শ্রীকাইল ইউনিয়ন পরিষদ সদস্য আনোয়ার হোসেন (৬০) কে রাতের আঁধারে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও থমথমে অবস্থা বিরাজ করছে।


স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত রবিবার ১৩ সেপ্টেম্বর) ভোর ৪টায় ১নং শ্রীকাইল ইউনিয়ন ২ নং ওয়ার্ডের সদস্য উত্তর পেন্নেই গ্রামের আনোয়ার হোসেনকে দুর্বৃত্তরা বাড়ি থেকে ডেকে নিয়ে রাস্তার পাশে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


নিহতের পরিবারের অভিযোগ, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তারা দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


খবর পেয়ে বাঙ্গরাবাজার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


বাঙ্গরা বাজার থানার ওসি শফিউল আলম বলেন, ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে গিয়েছি। এখনো মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলমান রয়েছে।


এ ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।