Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › বাংলাদেশ › কুমিল্লায় ফসলি জমিতে পুঁতে রাখা নারীর মরদেহ উদ্ধার

কুমিল্লায় ফসলি জমিতে পুঁতে রাখা নারীর মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:৩৬ পিএম, ০৮ সেপ্টেম্বর, ২০২৬ 30
কুমিল্লায় ফসলি জমিতে পুঁতে রাখা নারীর মরদেহ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি॥


কুমিল্লার বরুড়ায় ফসলি জমিতে পুঁতে রাখা অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মরদেহের হাত-পা বাঁধা ছিল। তার বয়স আনুমানিক ২৫-৩০ বছর হবে বলে জানিয়েছে পুলিশ।


মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চিতড্ডা ইউনিয়নের ওড্ডা গ্রামে ফসলি জমির মাটির নিচ থেকে মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ।


বরুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।


স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার সকালে ওড্ডা গ্রামের ফসলি একটি জমিতে এক নারীর হাত-পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে কোনো এলাকায় হত্যা করে ওড্ডা গ্রামের ওই ফসলি জমিতে পুতে রেখে মাটিচাপা দেওয়া হয়। মরদেহ ফুলে যাওয়ায় উপর থেকে মাটি সরে গিয়ে মরদেহটি দৃশ্যমান হয়।


ওসি নাজমুল হক বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এই ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে।

মো আকতারুজ্জামান বাংলাদেশের কুমিল্লা থেকে