অনলাইন, ০৮ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
এক হালি কমলা নিলামে অর্ধলক্ষ টাকা বিক্রি হাজারীহাট হাই স্কুল অ্যান্ড কলেজে মেধাবীদের বৃত্তি ও সাবেক শিক্ষার্থীর চিকিৎসায় সহায়তা সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপি রেজাউল হক চৌধুরীর বিরুদ্ধে দুদকের মামলা নাসিরনগরে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তিতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। ভবিষ্যতের বড় চ্যালেঞ্জ পানি, এখনই সঠিক ব্যবস্থাপনা জরুরি: এলজিআরডি মন্ত্রী দৌলতপুরে মাদ্রাসাছাত্রকে নিপীড়নের অভিযোগ কুড়িগ্রামে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে রেলি , আলোচনা সভা ও চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত । ভূমি অফিসের সহকারী তহশিলদারের বিরুদ্ধে সাংবাদিককে ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগ বিশ্ব শিক্ষক দিবসে চাকরি জাতীয়করণের দাবিতে শিক্ষকদের সমাবেশ শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারতের অবস্থান অপরিবর্তিত, ‘আইনি প্রক্রিয়াতেই’ হবে সিদ্ধান্ত সারা দেশে সাঁড়াশি অভিযান জোরদার, রাজধানীসহ বিভিন্ন এলাকায় ব্যাপক গ্রেপ্তার বিকেলে আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম স্ত্রীর মামলায় পুলিশের হাতে আটক শিক্ষক কাইছারুজ্জামান প্রেমিকা এনি পলাতক যশোরে ভাইরাসে নষ্ট বাঁধাকপি ক্ষেত, লোকসানের মুখে কৃষক যশোর সীমান্তে ২৬ লাখ ৬ হাজার টাকার চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য জব্দ
হোম › বাংলাদেশ › কুড়িগ্রাম সীমান্তে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানী মালামাল জব্দ

কুড়িগ্রাম সীমান্তে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানী মালামাল জব্দ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৭:৪২ এএম, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ 28
কুড়িগ্রাম সীমান্তে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানী মালামাল জব্দ

মোঃ সাইফুর রহমান

কুড়িগ্রাম প্রতিনিধি:


কুড়িগ্রাম সীমান্তে গত ৪৮ ঘণ্টায় ধারাবাহিক বিশেষ অভিযান চালিয়ে ১৬ লাখ ৩৪ হাজার ১৫০ টাকা সিজার মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় মদ, কসমেটিকস, গবাদিপশুসহ বিভিন্ন চোরাচালানী মালামাল জব্দ করেছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)।


সোমবার (২৮ সেপ্টেম্বর) কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষায় বিজিবির কঠোর অবস্থানের অংশ হিসেবে দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এসব বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, কসমেটিকস, গবাদিপশুসহ অন্যান্য চোরাচালানী মালামাল জব্দ করা হয়।


কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) জানিয়েছে, সীমান্তে মাদক, চোরাচালান ও সব ধরনের সীমান্ত অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তারা কঠোর অবস্থানে রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত এবং চোরাকারবারিদের অপতৎপরতা প্রতিহত করতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।


বিজিবি আরও জানিয়েছে, সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি।