Columbus, ১০ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
দিল্লিতে প্রতিবাদ কর্মসূচির আগে ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করল পুলিশ কুলাউড়ায় পানপুঞ্জি পরিদর্শনে পুলিশ, দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস মৌলভীবাজারে মাহফিলে কমলার হালি ৫০ হাজার, আধা কেজি খেজুর ১৫ হাজার কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ উপজেলা প্রশাসনের উদ্যোগে দূর্গোৎসব নির্বিঘ্নে করতে প্রস্তুতিমূলক সভা লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ, বাড়বে চালকদের আয় : প্রতিমন্ত্রী অমিত যশোর কারাগারে বন্দি ভারতীয় নাগরিকের মৃত্যু নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলার ঘটনায় মামলা, শনাক্ত হয়নি আসামির। কুষ্টিয়ার কুমারখালীতে মন্দিরে প্রতিমা ভাঙচুর, তদন্তে পুলিশ নোয়াখালী'র কোম্পানীগঞ্জে মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহবিরোধী ছাত্রদলের বিক্ষোভ কবিরহাটে ফ্যামিলি কার্ডের প্রলোভনে অনৈতিক সম্পর্কের অভিযোগ সমাজকর্মীর বিরুদ্ধে, তদন্ত কমিটি গঠন কোম্পানীগঞ্জে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ, ভুল স্বীকার ঠিকাদারের তোতার ছেলেদের বিরুদ্ধে আবদুল মতিন লিটনের বিস্ফোরক অভিযোগ, প্রকৃত হত্যাকারীদের আড়ালের চেষ্টা! শিক্ষক বদলি: নীতিমালা একদিকে, বাস্তবতা অন্যদিকে
হোম › বাংলাদেশ › কুড়িগ্রামে ৮ শতক জমি দখলচেষ্টার অভিযোগ, অস্ত্রের আঘাতে আহত মা-ছেলে

কুড়িগ্রামে ৮ শতক জমি দখলচেষ্টার অভিযোগ, অস্ত্রের আঘাতে আহত মা-ছেলে

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:০৮ পিএম, ০৯ অক্টোবর, ২০২৬ 5
কুড়িগ্রামে ৮ শতক জমি দখলচেষ্টার অভিযোগ, অস্ত্রের আঘাতে আহত মা-ছেলে

কুড়িগ্রাম প্রতিনিধি:


কুড়িগ্রাম সদর উপজেলার ৩ নং ভোগডাঙ্গা ইউনিয়নের কাইম বড়াইবাড়ী এলাকায় ৮ শতক জমি নিয়ে বিরোধের জেরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৪৫ বছর বয়সী রমজান আলী ও তাঁর মা রোকেয়া বেগম (৮৩) আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন রমজান আলী। তাঁর দাবি, হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে তাঁকে আঘাত করেন। এতে তাঁর মাথা ও কানে গুরুতর আঘাত লাগে এবং মোট ছয়টি সেলাই দিতে হয়েছে। বর্তমানে তিনি কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


রমজান আলীর দেওয়া তথ্য অনুযায়ী, বিরোধপূর্ণ জমিটি কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের কাইম বড়াইবাড়ী এলাকায় অবস্থিত। আরএস খতিয়ান নং-১৭৩-এর অন্তর্ভুক্ত ৮৯, ৯০ ও ১৫২ নম্বর দাগে জমিটি অবস্থিত। জমিটির মালিক হিসেবে মৃত্যু নূর আলী কাঠমিস্ত্রি, পিতা—মৃত গাওয়া মাসুদের নাম উল্লেখ করেন তিনি। ওই জমির ৮ শতক দখলের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ রমজান আলীর।


রমজান আলীর অভিযোগ, গত ৭ অক্টোবর ২০২৬ তারিখ সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে জান্নাতসহ কয়েকজন ব্যক্তি তাঁদের জমিতে অবস্থান নেন। এ সময় তাঁদের হাতে রামদা, চায়নিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র ছিল বলে দাবি করেন তিনি।


রমজান আলী আরও অভিযোগ করেন, বাদশা, মতিয়ার ও কাউছারের মামাতো ভাই জান্নাত লোকজন নিয়ে তাঁদের জমিতে আসেন। তাঁর দাবি, জান্নাতের সঙ্গে আসা ব্যক্তিরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। এ সময় জমিতে ভাঙচুর, লুটপাট ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে বলেও অভিযোগ করেন তিনি।


অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে তাঁর মা রোকেয়া বেগমের ওপর হামলা চালানো হলে তিনি আহত হন। মাকে আহত অবস্থায় দেখে এগিয়ে গেলে রমজান আলীকেও রামদা ও চায়নিজ কুড়াল দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ করেন তিনি। এতে তাঁর মাথা ও কানে গুরুতর আঘাত লাগে। পরে তাঁকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তিরত অবস্থায় চিকিৎসা চলছে।


রমজান আলীর দেওয়া তথ্য অনুযায়ী, এ ঘটনায় বাদশা, কাউছার ও মতিয়ারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানায় অভিযোগ করা হয়েছে।


এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য নিতে মোবাইল ফোনে একাধিকবার বার ফোন দিলেও তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয় নি।


এবিষয়ে কুড়িগ্রাম সদর অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।