কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক
মোঃ সাইফুর রহমান
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ০২ জন আসামিসহ ৩ লক্ষ ৫৩ হাজার ৭শত টাকা মূল্যের ভারতীয় ইয়াবা ট্যাবলেট, প্যান্ট পিস, ঔষধ এবং অন্যান্য অবৈধ চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হোন।
সীমান্ত অপরাধ দমন, মাদক পাচার রোধ এবং চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কুড়িগ্রাম ব্যাটালিয়ন সর্বদা আপসহীন ও দৃঢ়প্রতিজ্ঞ।
এবিষয়ে কুড়িগ্রাম ২২ বিজিবির লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব -উল হক জানান সীমান্তে নিরাপত্তা নিশ্চিতকরণ,চোরাকারবারিদের যেকোনো দেশবিরোধী অপতৎপরতা নস্যাৎ এবং জনসাধারণের মনে স্বস্তি ও নিরাপত্তা বজায় রাখতে বিজিবির এই কঠোর নজরদারি ও আভিযানিক তৎপরতা আগামীতেও অব্যাহত থাকবে।