Columbus, ০৮ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
এক হালি কমলা নিলামে অর্ধলক্ষ টাকা বিক্রি হাজারীহাট হাই স্কুল অ্যান্ড কলেজে মেধাবীদের বৃত্তি ও সাবেক শিক্ষার্থীর চিকিৎসায় সহায়তা সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপি রেজাউল হক চৌধুরীর বিরুদ্ধে দুদকের মামলা নাসিরনগরে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তিতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। ভবিষ্যতের বড় চ্যালেঞ্জ পানি, এখনই সঠিক ব্যবস্থাপনা জরুরি: এলজিআরডি মন্ত্রী দৌলতপুরে মাদ্রাসাছাত্রকে নিপীড়নের অভিযোগ কুড়িগ্রামে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে রেলি , আলোচনা সভা ও চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত । ভূমি অফিসের সহকারী তহশিলদারের বিরুদ্ধে সাংবাদিককে ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগ বিশ্ব শিক্ষক দিবসে চাকরি জাতীয়করণের দাবিতে শিক্ষকদের সমাবেশ শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারতের অবস্থান অপরিবর্তিত, ‘আইনি প্রক্রিয়াতেই’ হবে সিদ্ধান্ত সারা দেশে সাঁড়াশি অভিযান জোরদার, রাজধানীসহ বিভিন্ন এলাকায় ব্যাপক গ্রেপ্তার বিকেলে আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম স্ত্রীর মামলায় পুলিশের হাতে আটক শিক্ষক কাইছারুজ্জামান প্রেমিকা এনি পলাতক যশোরে ভাইরাসে নষ্ট বাঁধাকপি ক্ষেত, লোকসানের মুখে কৃষক যশোর সীমান্তে ২৬ লাখ ৬ হাজার টাকার চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য জব্দ
হোম › বাংলাদেশ › কুড়িগ্রামে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে রেলি , আলোচনা সভা ও চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত ।

কুড়িগ্রামে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে রেলি , আলোচনা সভা ও চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত ।

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:৪৫ এএম, ০৮ অক্টোবর, ২০২৬ 1
কুড়িগ্রামে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে রেলি , আলোচনা সভা ও চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত ।

মোঃ সাইফুর রহমান

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ


কুড়িগ্রাম সিভিল সার্জন অফিসের আয়োজনে ৮ অক্টোবর বৃহস্পতিবার সকালে জেলা একীভূত চক্ষু সেবা কর্মসূচির আওতায় কুড়িগ্রামে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মরিয়ম চক্ষু হাসপাতালের বাস্তবায়নে সকালে সিভিল সার্জন অফিস হতে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য রেলি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে আন্তর্জাতিক দাতা সংস্থা সাইট সেভার্স এর সহযোগিতায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম সিভিল সার্জন ডাঃ স্বপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ব দৃষ্টি দিবসের আলোচনা সভায় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাঃ আররাফি তামজিদ, সিভিল সার্জন অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোস্তাফিজার রহমান, প্রধান সহকারী সফিয়ার রহমান, এডিপিএইচএন হেলেনা খাতুন, মরিয়ম চক্ষু হাসপাতালের সহকারী জেনারেল ম্যানেজার আবু নাসের মোহাম্মদ ফয়জুর রহমান, কর্মসূচি সমন্বয়কারী অরবিন্দু রায়, ফ্রেন্ডশিপ এর প্রতিনিধি জাহিদ হাসান, কুড়িগ্রাম চক্ষু হাসপাতালের পরিচালক কায়েস সহ বিভিন্ন দপ্তরের প্ৰতিনিধিবৃন্দ। অপরদিকে মরিয়ম চক্ষু হাসপাতালের আয়োজনে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপন উপলক্ষে তাঁত শিল্প ব্যক্তিদের জন্য বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পের আয়োজন করা হয় । জেলা একীভূত চক্ষুসেবা কর্মসূচীর আওতায়

উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নে নামাজের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চক্ষু সেবা ক্যাম্পে আগত ২৫২ জন রোগীর চক্ষু পরীক্ষা করে ১৭২ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয় ।