Columbus, ১০ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
দিল্লিতে প্রতিবাদ কর্মসূচির আগে ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করল পুলিশ কুলাউড়ায় পানপুঞ্জি পরিদর্শনে পুলিশ, দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস মৌলভীবাজারে মাহফিলে কমলার হালি ৫০ হাজার, আধা কেজি খেজুর ১৫ হাজার কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ উপজেলা প্রশাসনের উদ্যোগে দূর্গোৎসব নির্বিঘ্নে করতে প্রস্তুতিমূলক সভা লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ, বাড়বে চালকদের আয় : প্রতিমন্ত্রী অমিত যশোর কারাগারে বন্দি ভারতীয় নাগরিকের মৃত্যু নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলার ঘটনায় মামলা, শনাক্ত হয়নি আসামির। কুষ্টিয়ার কুমারখালীতে মন্দিরে প্রতিমা ভাঙচুর, তদন্তে পুলিশ নোয়াখালী'র কোম্পানীগঞ্জে মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহবিরোধী ছাত্রদলের বিক্ষোভ কবিরহাটে ফ্যামিলি কার্ডের প্রলোভনে অনৈতিক সম্পর্কের অভিযোগ সমাজকর্মীর বিরুদ্ধে, তদন্ত কমিটি গঠন কোম্পানীগঞ্জে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ, ভুল স্বীকার ঠিকাদারের তোতার ছেলেদের বিরুদ্ধে আবদুল মতিন লিটনের বিস্ফোরক অভিযোগ, প্রকৃত হত্যাকারীদের আড়ালের চেষ্টা! শিক্ষক বদলি: নীতিমালা একদিকে, বাস্তবতা অন্যদিকে
হোম › বাংলাদেশ › কুষ্টিয়ার কুমারখালীতে মন্দিরে প্রতিমা ভাঙচুর, তদন্তে পুলিশ

কুষ্টিয়ার কুমারখালীতে মন্দিরে প্রতিমা ভাঙচুর, তদন্তে পুলিশ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:১৮ পিএম, ০৯ অক্টোবর, ২০২৬ 4
কুষ্টিয়ার কুমারখালীতে মন্দিরে প্রতিমা ভাঙচুর, তদন্তে পুলিশ

তানভীর আজাদ,

কুষ্টিয়া প্রতিনিধি |

New York Voice Bangla


কুষ্টিয়ার কুমারখালীতে একটি সার্বজনীন মাতৃমন্দিরে ঢুকে অন্তত তিনটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৮ অক্টোবর) গভীর রাতে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খয়েরচড়া মাঠপাড়া এলাকার খয়েরচড়া সার্বজনীন মাতৃমন্দিরে এ ঘটনা ঘটে।


শুক্রবার (৯ অক্টোবর) সকালে স্থানীয়রা মন্দিরে প্রতিমা ভাঙচুরের বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে কুমারখালী থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।


কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে প্রতিমা ভাঙচুর করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এদিকে, ঘটনার খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য আফজাল হোসেন মন্দিরটি পরিদর্শন করেন। তিনি এ ঘটনায় দুঃখ প্রকাশ করে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।


মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।