Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › বাংলাদেশ › লাউয়াছড়ার বিশালকৃতির সেগুন গাছ গায়েব

লাউয়াছড়ার বিশালকৃতির সেগুন গাছ গায়েব

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:২১ এএম, ০৮ সেপ্টেম্বর, ২০২৬ 131
লাউয়াছড়ার বিশালকৃতির সেগুন গাছ গায়েব

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জে সংরক্ষিত বনাঞ্চল লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া এলাকা থেকে একটি বিশালাকৃতির সেগুনগাছ চুরি করে কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) ভোরে পাহারাদারদের নজরদারির মধ্যেই সংঘবদ্ধ একটি চক্র গাছটি কেটে ট্রাকে করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বন বিভাগ বিভাগীয় তদন্ত শুরু করেছে।


স্থানীয় সূত্রের বরাতে ও বন বিভাগ জানায়, সোমবার ভোররাত ৪টার দিকে জানকিছড়া স্টিল ব্রিজ এলাকার শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কের পাশ থেকে গাছটি কাটা হয়। গাছটির পরিধি ছিল প্রায় ৭ ফুট। বর্তমান বাজারে এর আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা বলে জানা গেছে।


স্থানীয় সূত্রের বরাতে ও বন বিভাগের তথ্য অনুযায়ী, গাছটি কাটা ও ট্রাকে তুলার সময় জানকিছড়া গেটে বনকর্মী ও স্থানীয় বন টহল দলের সদস্যরা দায়িত্ব পালন করছিলেন। একই সময়ে জাতীয় উদ্যানের প্রধান ফটকেও বন বিভাগের একজন কর্মকর্তাসহ টহল পুলিশের সদস্যরা অবস্থান করছিলেন। এ অবস্থায় কীভাবে বিশালাকৃতির গাছটি কেটে নিয়ে যাওয়া হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে।


এক প্রত্যক্ষদর্শী জানান, ভোর সাড়ে ৫টার দিকে ত্রিপল ঢাকা হলুদ রঙের একটি ‘ডায়না’ ট্রাক দ্রুতগতিতে উপজেলার চৌমুহনীর দিকে যেতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, ওই ট্রাকেই চুরি হওয়া গাছটি নিয়ে যাওয়া হয়েছে।


মৌলভীবাজার বন্যপ্রাণী রেঞ্জের ব্যবস্থাপক মো. নাজমুল হাসান বলেন, ভোররাতে চোরচক্র সড়কের পাশ থেকে গাছটি কেটে নিয়ে গেছে। এ ঘটনায় বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। ওই সময় দায়িত্বে থাকা ব্যক্তিদের বক্তব্য রেকর্ড করা হচ্ছে। কারও দায়িত্বে অবহেলা বা সম্পৃক্ততা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দীপ তালুকদার বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বন বিভাগ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।