Columbus, ০৮ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › বাংলাদেশ › মাদ্রাসার সুপারের ওপর হামলার অভিযোগ ও নিয়োগ অনিয়ম নিয়ে পাল্টাপাল্টি মানববন্ধন

মাদ্রাসার সুপারের ওপর হামলার অভিযোগ ও নিয়োগ অনিয়ম নিয়ে পাল্টাপাল্টি মানববন্ধন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৭:৫৮ এএম, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ 34
মাদ্রাসার সুপারের ওপর হামলার অভিযোগ ও নিয়োগ অনিয়ম নিয়ে পাল্টাপাল্টি মানববন্ধন

আহিদুল ইসলাম

নওগাঁ প্রতিনিধি॥


নওগাঁর সাপাহারে হাপানিয়া কে এম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সুপারের ওপর হামলার অভিযোগ এবং নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে পাল্টাপাল্টি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


রোববার বেলা সাড়ে ১১টায় মাদ্রাসার সামনে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে পুনঃনিয়োগের দাবিতে গ্রামবাসী ও সচেতন নাগরিকদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে দুপুর ১টার দিকে হাপানিয়া কে এম ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ছাত্র/ছাত্রীদের ব্যানারে সুপার আলাউদ্দীন সিরাজীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গ্রামবাসী ও সচেতন নাগরিকদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে মাদ্রাসার নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে তা বাতিল করে পুনঃনিয়োগের দাবি জানানো হয়। ব্যানারে উল্লেখ করা হয়, নিয়োগ বাণিজ্যের অভিযোগ সুষ্ঠ তদন্ত করে ব্যবস্থা নেওয়া এবং নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হচ্ছে। এতে হাপানিয়া গ্রামবাসী ও সচেতন নাগরিকরা অংশ নেন।


অন্যদিকে মাদ্রাসার শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বলা হয়, মাদ্রাসার সুপার আলাউদ্দীন সিরাজীর ওপর সংঘবদ্ধ #ভাবে হামলা করা হয়েছে। তারা হামলার প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। ব্যানারে হামলার ঘটনায় কয়েকজনের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। এতে হাপানিয়া কে এম ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন।


দুটি কর্মসূচিতে বক্তারা নিজ নিজ দাবির পক্ষে বক্তব্য দেন। একই প্রতিষ্ঠানের বিষয়ে পরস্পর বিরোধী অভিযোগ ও দাবিকে কেন্দ্র করে পৃথক সময়ে অনুষ্ঠিত এ দুই মানববন্ধন এলাকায় আলোচনা সৃষ্টি করেছে।


তবে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও সুপারের ওপর হামলার অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।