অনলাইন, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › খেলার মাঠ › মহাদেবপুরে নারী শিক্ষার্থীদের নিয়ে মহিলা ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধন

মহাদেবপুরে নারী শিক্ষার্থীদের নিয়ে মহিলা ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:৫৭ পিএম, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ 52
মহাদেবপুরে নারী শিক্ষার্থীদের নিয়ে মহিলা ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধন

আহিদুল ইসলাম,

নওগাঁ প্রতিনিধি॥


নওগাঁর মহাদেবপুরে নারী শিক্ষার্থীদের নিয়ে মহিলা ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মুশাররফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মুশাররফ বলেন, উপজেলায় মোট ২০ জন নারী খেলোয়াড় নিয়ে এ ক্যাম্প গঠন করা হয়েছে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোমী নারী শিক্ষার্থীরা রয়েছেন। নারীদের ফুটবল খেলায় আগ্রহী করে তুলতে এবং প্রতিভাবান খেলোয়াড়দের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে এ প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করা হয়েছে।


উদ্বোধনী এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, প্রশিক্ষক, খেলোয়াড় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।