অনলাইন, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › বাংলাদেশ › মহাদেবপুরের সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাবলু সড়ক দুর্ঘটনায় আহত

মহাদেবপুরের সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাবলু সড়ক দুর্ঘটনায় আহত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:৪৪ এএম, ০৫ অক্টোবর, ২০২৬ 19
মহাদেবপুরের সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাবলু সড়ক দুর্ঘটনায় আহত

নওগাঁ প্রতিনিধিঃ

মহাদেবপুরের সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাবলু এক সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন। শনিবার পারিবারিক কাজে বগুড়া যাওয়ার সময় বেলা ৩ টায় বগুড়া ৪ মাথা বাস স্ট্যান্ড ও এরুলিয়া বিমানবন্দরের মাঝামাঝি স্থানে মহাসড়কে তিনি এই দুর্ঘটনার শিকার হন। এ সময় স্ত্রী ফাতেমা খাতুন লিপি ও শ্যালক ইব্রাহিম আলী কাজল তার গাড়ীতে সহযাত্রী হিসেবে উপস্থিত ছিলেন। আহত সাংবাদিক লিয়াকত আলী বাবলুর সাথে ফোনে কথা হলে তিনি জানান, পারিবারিক কাজে বগুড়ায় যাওয়ার পথে এরুলিয়া বিমানবন্দর ও বগুড়া ৪মাথা বাস টার্মিনালের ঠিক মাঝামাঝি স্থানে তাকে বহনকারী গাড়ির ড্রাইভার প্রসাব করার জন্য গাড়ি সাইট করে নেমে যান। এ সময় মহাসড়কের সাথে নিচু পার্শ্ব সড়কে গাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় নওগাঁর দিকে যাওয়া একটি বড় দ্রুতগামী বাসকে বগুড়ার দিকে যাওয়া লোহার গ্রিল বোঝাই একটি চার্জার ভ্যান সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সাজোরে ধাক্কা দেয়। এতে তিনি চার্জার ভ্যানের উপরে অতিরিক্ত অন্তত ৩ ফুট বাইরে থাকা লোহার গ্রিলের ধাক্কায় মারাত্মক রক্তাক্ত জখম হন। সাথে সাথে উল্লেখিত সহযাত্রীরা আহত সাংবাদিককে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান । আল্লাহর বিশেষ রহমতে এবং উন্নত চিকিৎসায় এ যাত্রায় তিনি জানে বেঁচে যান। উল্লেখ্য যে, মহাসড়কে ঝুঁকি পূর্ণ চার্জার ভ্যান ,নসিমন, করিমন ,ভটভটি সহ বিভিন্ন ছোট ছোট পরিবহনে ঝুঁকি নিয়ে অতিরিক্ত পণ্য বোঝায় থেকে বিরত রাখতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছেন আহত সাংবাদিকের পরিবার।