Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › বাংলাদেশ › মরহুম এবাদুল হক দুলুর স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মরহুম এবাদুল হক দুলুর স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:৩৫ পিএম, ২৯ আগস্ট, ২০২৬ 41
মরহুম এবাদুল হক দুলুর স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

খিজির মুহাম্মদ জুলফিকার, মৌলভীবাজার॥

মৌলভীবাজারে কাজিরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও একতা স্পোর্টিং ক্লাবের সভাপতি মরহুম এবাদুল হক দুলুর স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (২৯ আগস্ট ২০২৬) সকাল ১১টায় আপ্তাবউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। শফিউল আলম জগলুর সভাপতিত্বে এবং কায়সার আহমেদ ও শিবলু আহমদের যৌথ সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান।


অনুষ্ঠানে শিক্ষক, কাব ও স্কাউটার, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং মরহুমের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


স্মরণসভায় বক্তারা মরহুম এবাদুল হক দুলুর কর্মময় জীবন, শিক্ষা ক্ষেত্রে অবদান, সামাজিক কর্মকাণ্ড এবং একতা স্পোর্টিং ক্লাবের প্রতি তাঁর দীর্ঘদিনের দায়িত্বশীল ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।


বক্তারা বলেন, মরহুম এবাদুল হক দুলু ছিলেন একজন নিবেদিতপ্রাণ সংগঠক, শিক্ষক ও অভিভাবক। তাঁর মৃত্যুতে একতা স্পোর্টিং ক্লাব এবং প্রাথমিক শিক্ষা পরিবারে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।


তাঁর নেতৃত্ব, ভালোবাসা, কর্মনিষ্ঠা ও সামাজিক অবদানের কথা স্মরণ করে বক্তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।


পরে মরহুম এবাদুল হক দুলুর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে তাঁর পরিবার, স্বজন, সহকর্মী, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের জন্যও দোয়া করা হয়।