Columbus, ০৮ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে বৈঠক যুক্তরাষ্ট্রে হামের ভয়াবহ প্রাদুর্ভাব, নিউইয়র্কে দুর্যোগ জরুরি অবস্থা ঘোষণা স্বাস্থ্যসেবায় ডা. সিনথিয়া তাসমিন দেশে দ্বিতীয়, বিভাগে স্ক্রিনিংয়ে শ্রেষ্ঠ এমপিওভুক্ত শিক্ষকদের বৈষম্য দূর করে জাতীয়করণের দাবি মার্কিন প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর পরিদর্শন ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ: এলজিআরডি মন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর *ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী* ভোগডাঙ্গায় ৫নং ওয়ার্ডে ঘরে ঘরে গণসংযোগে মেম্বার পদপ্রার্থী সিরাজুল ইসলাম নয়ন আমাদের সন্তানদের ফাঁসানো হয়েছে;কুষ্টিয়ায় ডিবির বিরুদ্ধে সংবাদ সম্মেলনে পরিবার। শোকের সাত বছর, এখনো শেষ হয়নি বিচার: আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে পরিবারের অপেক্ষা নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা
হোম › বাংলাদেশ › মার্কিন প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর পরিদর্শন

মার্কিন প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর পরিদর্শন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:১৩ এএম, ০৮ অক্টোবর, ২০২৬ 11
মার্কিন প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর পরিদর্শন

মো: জামাল হোসেন

যশোর বেনাপোল প্রতিনিধি॥


ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের একটি প্রতিনিধি দল বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করেছেন এবং বেনাপোল বন্দরের অডিটোরিয়ামে বন্দর কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।


বুধবার (৭ অক্টোবর) প্রতিনিধি দলটি বিকেলে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট এসে পৌছান। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশন্থ মার্কিন দূতাবাসের উপ-রাজনৈতিক ও অর্থনৈতিক উপদেষ্টা ডেভিড ডগলাস মু। এ সময় তার সাথে ছিলেন মার্কিন দূতাবাসের রাজনৈতিক বিশেষজ্ঞ ফিরোজ আহমেদ ও অর্থনৈতিক বিশেষজ্ঞ শীলা আহমেদ।


বেনাপোল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বকুল মাহবুব বলেন, প্রতিনিধি দলটি যশোরে অবস্থিত হোটেল অরিয়ন ইন্টারন্যাশনাল থেকে সড়কপথে বেনাপোল স্থলবন্দরে আসেন। এ সময় তিনি আন্তর্জাতিক বেনাপোল চেকপোস্টের শুন্যরেখা ও ইমিগ্রেশনের কার্যক্রম পরিদর্শন করেন। পরে বন্দরের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় যোগ দেন। বেনাপোল স্থলবন্দর পরিদর্শন ও মত বিনিময় সভা শেষে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলটি বেনাপোল স্থলবন্দরের কার্গো ইয়ার্ড পরিদর্শন করেন।


বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, মার্কিন রাষ্ট্রদূত প্রথমে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন এবং বেনাপোল-পেট্রাপোল এর জিরো লাইনে যান। সেখান থেকে বন্দরের কনফারেন্স রুমে বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় যোগদেন। মতবিনিময় সভা শেষে বন্দরের কার্গো ইয়ার্ড পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হন।