Columbus, ০৮ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › বাংলাদেশ › মৌলভীবাজারে ১৬ লাখ টাকার ভারতীয় ভোগ্যপণ্যসহ গ্রেপ্তার-৩

মৌলভীবাজারে ১৬ লাখ টাকার ভারতীয় ভোগ্যপণ্যসহ গ্রেপ্তার-৩

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:০৫ পিএম, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ 27
মৌলভীবাজারে ১৬ লাখ টাকার ভারতীয় ভোগ্যপণ্যসহ গ্রেপ্তার-৩

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:


মৌলভীবাজারে পুলিশের অভিযানে ১৬ লাখ ৭২ হাজার ৬৫০ টাকা সমমূল্যের ভারতীয় ভোগ্যপণ্যের একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় চোরাচালানের অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালের দিকে মৌলভীবাজারের শেরপুর চত্বরে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শেরপুর পুলিশ ফাঁড়ির একটি দল। এসআই ওবায়দুল্লাহ এর নেতৃত্বে পরিচালিত অভিযানে ভারতীয় পণ্যসহ একটি ট্রাক আটক করা হয়। পুলিশ জানায়,জব্দ করা মালামালের মধ্যে ভারতীয় তৈরি ফুসকাসহ বিভিন্ন ভোগ্যপণ্য রয়েছে। জব্দকৃত পণ্য ও ট্রাকের আনুমানিক মূল্য ১৬ লাখ ৭২ হাজার ৬৫০ টাকা।


এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- যশোরের কোতোয়ালি থানার বসুন্দিয়া এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে মো. আমিনুর রহমান (৪০), একই এলাকার মো. সাহাব উদ্দিন হোসেনের ছেলে মো. সাগর হোসেন (২৪) এবং সিলেটের গোয়াইনঘাট থানার বিছনাকান্দি (ছড়ারপাড়) এলাকার শেখ সেলিম মিয়ার ছেলে মো. রুবেল মিয়া (২৮)। এ ঘটনায় মৌলভীবাজার সদর থানায় মামলা নং-২২, ১৩ সেপ্টেম্বর-২০২৬ দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃত তিনজনকে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মৌলভীবাজার পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম-এর নির্দেশনায় চোরাচালান ও মাদকদ্রব্য উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।