Columbus, ০৮ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
বিকেলে আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম স্ত্রীর মামলায় পুলিশের হাতে আটক শিক্ষক কাইছারুজ্জামান প্রেমিকা এনি পলাতক যশোরে ভাইরাসে নষ্ট বাঁধাকপি ক্ষেত, লোকসানের মুখে কৃষক যশোর সীমান্তে ২৬ লাখ ৬ হাজার টাকার চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য জব্দ ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে বৈঠক যুক্তরাষ্ট্রে হামের ভয়াবহ প্রাদুর্ভাব, নিউইয়র্কে দুর্যোগ জরুরি অবস্থা ঘোষণা স্বাস্থ্যসেবায় ডা. সিনথিয়া তাসমিন দেশে দ্বিতীয়, বিভাগে স্ক্রিনিংয়ে শ্রেষ্ঠ এমপিওভুক্ত শিক্ষকদের বৈষম্য দূর করে জাতীয়করণের দাবি মার্কিন প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর পরিদর্শন ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ: এলজিআরডি মন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর *ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী* ভোগডাঙ্গায় ৫নং ওয়ার্ডে ঘরে ঘরে গণসংযোগে মেম্বার পদপ্রার্থী সিরাজুল ইসলাম নয়ন আমাদের সন্তানদের ফাঁসানো হয়েছে;কুষ্টিয়ায় ডিবির বিরুদ্ধে সংবাদ সম্মেলনে পরিবার। শোকের সাত বছর, এখনো শেষ হয়নি বিচার: আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে পরিবারের অপেক্ষা
হোম › বাংলাদেশ › মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান, ৪ জনকে বিনাশ্রম কারাদণ্ড

মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান, ৪ জনকে বিনাশ্রম কারাদণ্ড

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:৩৩ পিএম, ০৭ সেপ্টেম্বর, ২০২৬ 184
মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান, ৪ জনকে বিনাশ্রম কারাদণ্ড

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি॥

মৌলভীবাজার সদর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।


সোমবার (৭ সেপ্টেম্বর) মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেনের সার্বিক নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মৌলভীবাজারের সমন্বয়ে সদর উপজেলার চাঁদনীঘাট, ক্লাবরোড ও পৌরসভা রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


এদিকে, দণ্ডপ্রাপ্তরা হলেন—মো. আলিম মিয়া (২২), পিতা—মো. মসুদ মিয়া, মাতা—রায়না বেগম, সাং—শাহ বন্দর, মৌলভীবাজার সদর, মৌলভীবাজার।


মো. জাহিদ হাসান (২৪), পিতা—মো. জাহাঙ্গীর আলম, স্থায়ী ঠিকানা—পশ্চিম সুলতানপুর (লোকমানের বাড়ির ভাড়াটিয়া), মৌলভীবাজার সদর, মৌলভীবাজার।


মো. হোসাইন মিয়া (২০), পিতা—মো. কাইয়ুম মিয়া, সাং—সুলতানপুর (ফিরোজ মিয়ার কলোনি), মৌলভীবাজার সদর, মৌলভীবাজার।


মো. জাহেদ (২২), পিতা—মো. জাহাঙ্গীর আলম, সাং—গুলবাগ, বেড়ির পাড়, মৌলভীবাজার সদর, মৌলভীবাজার।


অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। পরবর্তীতে আদালতের নির্দেশে তাদের মৌলভীবাজার জেলা কারাগারে পাঠানো হয়।


এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মৌলভীবাজারের উপপরিচালক মো. রাশেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামীতে ও অভিযান অব্যাহত থাকবে।