Columbus, ০৮ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
আমাদের সন্তানদের ফাঁসানো হয়েছে;কুষ্টিয়ায় ডিবির বিরুদ্ধে সংবাদ সম্মেলনে পরিবার। শোকের সাত বছর, এখনো শেষ হয়নি বিচার: আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে পরিবারের অপেক্ষা নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম
হোম › বাংলাদেশ › নওগাঁর পোরশায় ১০ কেজি গাঁজা উদ্ধার, আটক ৩

নওগাঁর পোরশায় ১০ কেজি গাঁজা উদ্ধার, আটক ৩

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:৩৭ এএম, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ 48
নওগাঁর পোরশায় ১০ কেজি গাঁজা উদ্ধার, আটক ৩



নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর পোরশা উপজেলায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ তিন যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার দিবাগত রাতে সরাইগাছী-আড্ডা সড়কের পাশে একটি আমবাগানের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


আটক ব্যক্তিরা হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনোহরপুর গ্রামের আক্তারুলের ছেলে সৈয়বুর (২৬), একই গ্রামের তোহুরুলের ছেলে আব্দুল্লাহ ওরফে পলাশ (২২) এবং তারাপুর পোড়াপাড়া গ্রামের ফাইজ উদ্দিনের ছেলে দেলোয়ার (২২)।


পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পোরশা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল ডিবির একটি দল। এ সময় গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারে, সরাইগাছী-আড্ডা সড়কের পাশে মজিদ নামের এক ব্যক্তির আমবাগানের সামনে কয়েকজন মাদক বিক্রির জন্য অবস্থান করছেন।


তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ তিনজনকে আটক করে। তাদের কাছে থাকা প্লাস্টিকের চটের বস্তা তল্লাশি করে গাঁজা উদ্ধার করা হয়।


পুলিশ জানায়, দুটি পোটলায় খাকি রঙের টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ২ কেজি ৯০০ গ্রাম করে মোট ৫ কেজি ৮০০ গ্রাম এবং নীল পলিথিনে মোড়ানো আরও তিনটি পোটলা থেকে ১ কেজি ৪০০ গ্রাম করে মোট ৪ কেজি ২০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। পাঁচটি পোটলা থেকে উদ্ধার করা গাঁজার মোট পরিমাণ ১০ কেজি।


পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, তারা পরস্পরের যোগসাজশে চাঁপাইনবাবগঞ্জ থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে গাঁজা নিয়ে পোরশায় এসেছিলেন। পরে আমবাগানের সামনে সেটি বিক্রির জন্য অপেক্ষা করছিলেন।


পুলিশের তথ্য অনুযায়ী, আটক সৈয়বুর ও আব্দুল্লাহ ওরফে পলাশের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় পৃথক দুটি মাদক মামলা রয়েছে।


এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে পোরশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।