Columbus, ০৮ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › বাংলাদেশ › নওগাঁয় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৫ নেতা-কর্মী গ্রেপ্তার

নওগাঁয় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৫ নেতা-কর্মী গ্রেপ্তার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:১৪ পিএম, ২১ সেপ্টেম্বর, ২০২৬ 33
নওগাঁয় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৫ নেতা-কর্মী গ্রেপ্তার

আহিদুল ইসলাম

নওগাঁ প্রতিনিধি॥


নওগাঁয় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা পুলিশের দাবি, নওগাঁয় অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। রোববার দিবাগত রাতে জেলার আত্রাই, বদলগাছী ও পত্নীতলা থানায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, আত্রাই উপজেলার সাহেবগঞ্জ গ্রামের মো. সাজেদুল ইসলাম; বদলগাছী এলাকার এসএম মনিরুল ইসলাম সাজু (৪০); একই উপজেলার পিন্ডিরা গ্রামের ইমরান হোসেন (২৪); জিদিরপুর গ্রামের মো. আরেফিন (২৩) এবং পত্নীতলা উপজেলার গুড়কি গ্রামের মো. গোলাম রব্বানী।


পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ অভিযানের অংশ হিসেবে আত্রাই থানার পুলিশ একজনকে বদলগাছী থানার তিনজনকে এবং পত্নীতলা থানার পুলিশ একজনকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।


নওগাঁ জেলার পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত ওই পাঁচজনকে আদালতের মাধ্যমে আজ সোমবার জেলহাজতে পাঠানো হয়েছে।