অনলাইন, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › স্বাস্থ্য › নওগাঁয় ডেঙ্গু প্রতিরোধ অভিযানের উদ্বোধন করেন এমপি ফজলে হুদা

নওগাঁয় ডেঙ্গু প্রতিরোধ অভিযানের উদ্বোধন করেন এমপি ফজলে হুদা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:৩৭ পিএম, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ 43
নওগাঁয় ডেঙ্গু প্রতিরোধ অভিযানের উদ্বোধন করেন এমপি ফজলে হুদা

আহিদুল ইসলাম,

নওগাঁ প্রতিনিধি॥


নওগাঁর মহাদেবপুরে বিএনপির উদ্যোগ ডেঙ্গু রোধ ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসুচীর উদ্বোধন করা হয়েছে। ফগার মেশিনে স্প্রের মাধ্যমে ডেঙ্গু ও মশার প্রজনন ধ্বংস করা এবং পরিস্কার পরিচ্ছন্নতা এ কর্মসুচী অভিযানের উদ্বোধন করেন নওগাঁ-৩ মহাদেবপুর-বদলগাছী আসনের সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ফজলে হুদা বাবুল।


প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে বিএনপির উদ্যোগে স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় এ উপলক্ষে এক আলোচনা সভা ও সচেতনতা মূলক  র‍্যালীর আয়োজন করা হয়। আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ মহাদেবপুর-বদলগাছী আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাহারুল ইসলাম।


এসময় অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্যের মধ্যে বিএনপি বক্তব্য রাখেন, আলহাজ্ব আক্কাস আলী, এস এম আব্দুল হান্নান, সাবেক ছাত্র নেতা প্রভাষক মিরাজুল ইসলাম মিরাজ, সাবেক ছাত্র নেতা ও ভিপি এনামুল হক, উপজেলা যুবদলের আহবায়ক মো. মোজাফফর হোসেন প্রমুখ। এর আগে সংসদ সদস্য ফজলে হুদা বাবুল নিজ হাতে ফগার মেশিনের মাধ্যমে স্প্রে করেন এবং সচেতনতা মূলক একটি র‍্যালী উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।