Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › বাংলাদেশ › নওগাঁয় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

নওগাঁয় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:৪৯ এএম, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ 25
নওগাঁয় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

আহিদুল ইসলাম

নওগাঁ প্রতিনিধি॥

নওগাঁয় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১ টায় শহরের মুক্তির মোড় শহীদ মিনারের সামনের সড়কে ‘গণতান্ত্রিক যুক্তফ্রন্ট জেলা শাখার’ উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।


বক্তারা বলেন, এ সরকারের সময় দফায় দফায় জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। এর প্রভাব পড়েছে পরিবহনসহ বিভিন্ন পন্যের ওপর। নির্বাচিত হওয়ার আগে সরকারের যেসব প্রতিশ্রুতি ছিল তা মানা হচ্ছে না। এই সরকার কৃষক বা সাধারণ মানুষের সরকার না এবং জনবান্ধব বা গনতান্ত্রিক মনে হচ্ছে না। বিগত সরকার ও বর্তমান সরকারের মধ্যে কোন তফাত নেই। সরকারের ভুল সিদ্ধান্তে প্রতিনিয়ত সাধারন মানুষের দুর্ভোগ বাড়ছে। এ থেকে পরিত্রান পেতে চাই। নিত্যপন্যের দাম সাধ্যের মধ্যে রাখার দাবী জানানো হয় এই সমাবেশ থেকে।


উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) জেলার সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুল, সদর উপজেলার বাসদের সাধারন সম্পাদক আলিমুর রেজা রানা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি সমশের আলী মোল্লা, ছাত্রফ্রন্টের সভাপতি মিজানুর রহমান ও দপ্তর সম্পাদক নাজমুল প্রমুখ।