Columbus, ০৮ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › বাংলাদেশ › নওগাঁয় জিপিএ-৫ পাওয়া ৬০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ছাত্রশিবির

নওগাঁয় জিপিএ-৫ পাওয়া ৬০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ছাত্রশিবির

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৬:২৩ পিএম, ০৫ সেপ্টেম্বর, ২০২৬ 60
নওগাঁয় জিপিএ-৫ পাওয়া ৬০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ছাত্রশিবির

আহিদুল ইসলাম, নওগাঁ প্রতিনিধি॥

নওগাঁয় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৬০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।


শনিবার বেলা ১১টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘মেধা, সততা, দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ’ প্রতিপাদ্যে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৬০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের ক্রেস্ট, বই ও শিক্ষা উপকরণ দেওয়া হয়।


বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নওগাঁ জেলা শাখার সভাপতি আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গার্ডিয়ান পাবলিকেশন্সের চেয়ারম্যান নূর মোহাম্মদ আবু তাহের, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক নোমান হোসেন নয়নসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।


অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের অভিব্যক্তি তুলে ধরেন। শিবিরের এমন সংবর্ধনা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থী ও অভিভাবকরা।


নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী শুভমিতা রায় বলেন, ‘এই সংবর্ধনার মাধ্যমে আমাদের উৎসাহ আরও বৃদ্ধি পেয়েছে। আমরা ভবিষ্যৎ জীবনে কীভাবে আরও ভালো ফলাফল করতে পারি, সে বিষয়ে উৎসাহ পেয়েছি। জীবনে চলার পথে যে গুরুত্বপূর্ণ গাইডলাইনগুলো সচরাচর পাওয়া যায় না, আজকের অনুষ্ঠানে সেগুলো পেয়েছি। শিবির এ ধরনের আয়োজন নিয়মিত করলে শিক্ষার্থীরা ভবিষ্যৎ জীবনে সফল হওয়ার ক্ষেত্রে আরও বেশি উৎসাহ পাবে।’


রানীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাদিক মাহিদ বলেন, ‘অনেকেই শিবির সম্পর্কে অনেক কথা বলে। কিন্তু এ অনুষ্ঠানে আসার পর আমার ধারণা পাল্টে গেছে। শিবির শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে। আজকের অনুষ্ঠান থেকে তারা আমাদের যে দিকনির্দেশনাগুলো দিয়েছে, তা ভবিষ্যৎ জীবনে চলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’


বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নওগাঁ জেলা শাখার সভাপতি আজহারুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার জন্য আমরা ফ্রি রেজিস্ট্রেশনের ব্যবস্থা করি। সেখানে ৬ শতাধিক শিক্ষার্থী রেজিস্ট্রেশন করে। আমরা তাদের আজ সংবর্ধনা হিসেবে ক্রেস্ট ও উপহারসামগ্রী দিয়েছি। শিক্ষার্থীদের উন্নয়ন এবং ভবিষ্যৎ জীবন পরিকল্পনা নিয়ে শিবির সবসময় কাজ করে। তারই অংশ হিসেবে আজকের এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে।’


প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, ‘যোগ্য মানুষ তৈরির কারিগর শিবির। আজকের এই মেধাবী শিক্ষার্থীরা দেশের উন্নয়নে ভূমিকা রাখবে। এজন্য তাদের সৎ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। শিবির শিক্ষার্থীদের সৎ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য কাজ করে।’