Columbus, ০৮ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › বাংলাদেশ › নওগাঁয় নারী ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নওগাঁয় নারী ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৭:৫২ এএম, ১১ সেপ্টেম্বর, ২০২৬ 36
নওগাঁয় নারী ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরে মোছা. আলতা বেগম (৫২) নামের এক নারী ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আলতা বেগম উপজেলার খাজুর ইউনিয়নের খোদ্দ কালনা উত্তর পাড়া গ্রামের বাসিন্দা এবং ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সদস্য। শুক্রবার সকাল ৯ টার দিকে নিজ ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।


নিহত আলতা বেগম খোর্দ কালনা গ্রামের মৃত সবিজ এর মেয়ে।

পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, আলতা বেগম ২০১১ সালে ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। পরে ২০১৬ সালের নির্বাচনে আবারও মাত্র ৫ ভোটের ব্যবধানে পরাজিত হন। এ নির্বাচনে মাত্র ৫ ভোটের ব্যবধানে পরাজিত হওয়ার পর থেকেই মানসিক রোগে ভুগছিলেন তিনি। পরবর্তীতে ২০২১ সালের নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হন তিনি। এরপর বেশ ভালোভাবেই দিন কাটছিলো তার। কিন্তু বছর দুয়েক আগে আকস্মিকভাবে তার স্বামীর মৃত্যু ঘটলে এর কিছুদিন পর থেকে আবারও মানসিক সমস্যা দেখা দেয় তার। আজ রাতে আলতা বেগম তার শাশুড়ির সঙ্গে একই ঘরে ছিলেন। সকালে শাশুড়ি তাকে ডাকলে তিনি শরীর খারাপ লাগছে বলে জানান এবং আবার শুয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে থাকা অবস্থায় দেখতে পান। সে সময় তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য চার্জার ভ্যানে উঠানো হলে সেখানেই তার মৃত্যু হয়।


খাজুর ইউ পি চেয়ারম্যান মো. বেলাল উদ্দিন জানান, মানসিক সমস্যার কারণে অধিকাংশ সময়ই তিনি বিষন্ন থাকতেন।


মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে লাশের সুরতহাল রিপোট শেষে পরিবারের কোন অভিযোগ না থাকায় থানায় ইউডি মামলা শেষে দাফনের অনুমতি দেয়া হয়েছে।