অনলাইন, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › বাংলাদেশ › নওগাঁয় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যু

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যু

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:১৭ এএম, ০৬ অক্টোবর, ২০২৬ 12
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যু

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর সাপাহারে সড়ক দুর্ঘটনায় আবু সাঈদ নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হলে পরবর্তীতে তিনি মৃত্যু বরণ করেন।


নিহত শিক্ষক মো. আবু সাঈদ উপজেলার আইহাই উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সীমান্তবর্তী ঝাড়পুকুর নওপাড়া গ্রামের বাসিন্দা।


স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ব্যক্তিগত কাজে শিক্ষক আবু সাঈদ খঞ্জনপুর থেকে সাপাহার যাচ্ছিলেন। পথিমধ্যে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। এ দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজে প্রেরণ করেন। সেখানে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।


ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাপাহার থানার অফিসার ইনচার্জ শাহীন রেজা।