অনলাইন, ০৯ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
এক হালি কমলা নিলামে অর্ধলক্ষ টাকা বিক্রি হাজারীহাট হাই স্কুল অ্যান্ড কলেজে মেধাবীদের বৃত্তি ও সাবেক শিক্ষার্থীর চিকিৎসায় সহায়তা সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপি রেজাউল হক চৌধুরীর বিরুদ্ধে দুদকের মামলা নাসিরনগরে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তিতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। ভবিষ্যতের বড় চ্যালেঞ্জ পানি, এখনই সঠিক ব্যবস্থাপনা জরুরি: এলজিআরডি মন্ত্রী দৌলতপুরে মাদ্রাসাছাত্রকে নিপীড়নের অভিযোগ কুড়িগ্রামে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে রেলি , আলোচনা সভা ও চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত । ভূমি অফিসের সহকারী তহশিলদারের বিরুদ্ধে সাংবাদিককে ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগ বিশ্ব শিক্ষক দিবসে চাকরি জাতীয়করণের দাবিতে শিক্ষকদের সমাবেশ শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারতের অবস্থান অপরিবর্তিত, ‘আইনি প্রক্রিয়াতেই’ হবে সিদ্ধান্ত সারা দেশে সাঁড়াশি অভিযান জোরদার, রাজধানীসহ বিভিন্ন এলাকায় ব্যাপক গ্রেপ্তার বিকেলে আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম স্ত্রীর মামলায় পুলিশের হাতে আটক শিক্ষক কাইছারুজ্জামান প্রেমিকা এনি পলাতক যশোরে ভাইরাসে নষ্ট বাঁধাকপি ক্ষেত, লোকসানের মুখে কৃষক যশোর সীমান্তে ২৬ লাখ ৬ হাজার টাকার চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য জব্দ
হোম › বাংলাদেশ › নওগাঁয় স্কুলে যাওয়ার পথে ভুটভুটির ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থী সিয়ামের

নওগাঁয় স্কুলে যাওয়ার পথে ভুটভুটির ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থী সিয়ামের

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:১৮ এএম, ০৮ সেপ্টেম্বর, ২০২৬ 44
নওগাঁয় স্কুলে যাওয়ার পথে ভুটভুটির ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থী সিয়ামের

আহিদুল ইসলাম, নওগাঁ প্রতিনিধি॥

সকালে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে স্কুলে যাচ্ছিলেন সিয়াম হোসেন (৭) নামের এক শিক্ষার্থী। কিন্তু স্কুলে পৌঁছানোর আগেই ভুটভুটির ধাক্কায় থেমে গেল তার ছোট্ট জীবনের পথচলা। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে নওগাঁর মান্দা উপজেলার রামনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।


নিহত সিয়াম হোসেন রামনগর গ্রামের সাজ্জাদ হোসেনের ছেলে। সে স্থানীয় রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।


স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে সিয়াম স্কুলে যাওয়ার পথে রামনগর গ্রামের সড়কে পৌঁছালে একটি ভুটভুটি তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


এ দুর্ঘটনার পর স্থানীয়রা ভুটভুটিটি আটক করলেও চালক পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুটভুটিটি হেফাজতে নেয়।


মান্দা থানার অফিসার ইনচার্জ খোরশেদ আলম বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রকৃয়াধীন রয়েছে।