Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › বাংলাদেশ › নওগাঁয় উৎসবমূখর পরিবেশে সমতলের আদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসব

নওগাঁয় উৎসবমূখর পরিবেশে সমতলের আদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসব

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:৫৭ এএম, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ 21
নওগাঁয় উৎসবমূখর পরিবেশে সমতলের আদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসব

আহিদুল ইসলাম

নওগাঁ প্রতিনিধি॥



নওগাঁর মহাদেবপুরে উৎসবমুখর পরিবেশে পালিত হলো সমতলের আদিবাসীদের অন্যতম ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঐতিহ্যবাহী কারাম উৎসব।


জাতীয় আদিবাসী পরিষদ মহাদেবপুর উপজেলা শাখার আয়োজনে মঙ্গলবার বিকেলে ডাকবাংলো মাঠে কারাম উৎসব অনুষ্ঠিত হয়।


জাতীয় আদিবাসী পরিষদ উপজেলা কমিটির সভাপতি দিলীপ পাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল। 


জাতীয় আদিবাসী পরিষদ উপজেলা কমিটির সম্পাদক যোগশ উড়াও এবং আদিবাসী ছাত্র পরিষদ নওগাঁ জেলা শাখার সম্পাদক চঞ্চল পাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস.এম আব্দুল হান্নান, বিএনপি নেতা মোঃ মিরাজুল ইসলাম, উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান মতি, রুমিয়া ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক মুরাদ হোসেন, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির নারী বিষয়ক সম্পাদক সাবিত্রী হেমব্রম, বাসদ নওগাঁ জেলা সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুল, জাতীয় আদিবাসী পরিষদ মহাদেবপুর উপজেলা কমিটির উপদেষ্টা সাংবাদিক ও চলচ্চিত্র পরিচালক আজাদুল ইসলাম আজাদ, হাতুড় ইউনিয়ন বিএনপির সম্পাদক মোঃ জহুরুল ইসলাম প্রমুখ।


এ কারাম উৎসবে জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ জেলাসহ নওগাঁ জেলার বিভিন্ন উপজেলা থেকে ১০০টি আদীবাসী নৃত্যদল অংশগ্রহণ করে। শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।