অনলাইন, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › বাংলাদেশ › নারায়ণগঞ্জের অজ্ঞান পার্টির ৩সদস্য নওগাঁয় ছিনতাইকালে গ্রেপ্তার

নারায়ণগঞ্জের অজ্ঞান পার্টির ৩সদস্য নওগাঁয় ছিনতাইকালে গ্রেপ্তার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৯:০৫ এএম, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ 15
নারায়ণগঞ্জের অজ্ঞান পার্টির ৩সদস্য নওগাঁয়  ছিনতাইকালে গ্রেপ্তার

আহিদুল ইসলাম

নওগাঁ প্রতিনিধি


নওগাঁয় ছিনতাই করতে এসে নারায়ণগঞ্জের অজ্ঞান পার্টির ৩সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এক নারীর কানের স্বর্নের দুল ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় জনগণের সহযোগিতায় পুলিশ তাদের গ্রেপ্তার করে। বিষয়টি বুধবার বিকেল ৫টায় নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।


এর আগে এদিন বেলা সাড়ে ১১টার দিকে শহরের রুবীর মোড় নামক এলাকায় জনগণ তাদের আটক করে।


গ্রেপ্তারকৃতরা হলো, নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানার চনপাড়া এলাকার ইউসুফ সর্দারের ছেলে মোঃ জামাল (৩৫), আব্দুর রবের ছেলে মোঃ ফরিদ (৩৩) ও মাইনুদ্দিনের ছেলে মোঃ রবি (২৪)।


পুলিশ জানায়, বুধবার সকালে শাহানাজ আক্তার শিরিন নামের এক নারী শহরের রজাকপুর এলাকা থেকে চার্জার রিক্সাযোগে স্টাফ কোয়ার্টার যাচ্ছিল। যাওয়ার পথে রুবীর মোড় এলাকায় পৌঁছালে গ্রেপ্তারকৃত তিন ছিনাতাইকারী ভুক্তভোগী ওই নারীকে চতুর্দিক থেকে ঘিরে ধরে চাকু দিয়ে খুন জখমের হুমকি প্রদান করে। এরপর ছিনতাইকারীরা ওই নারীর কানে থাকা ৫আনা ওজনের স্বর্নের দুল ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ভুক্তভোগী নারীর ডাক চিৎকারে আশপাশের জনগণ এগিয়ে আসে তিন ছিনতাইকারীকে আটক করে। এবং একই সাথে ৯৯৯ থেকে সংবাদ পেয়ে নওগাঁ সদর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে জনগণের সহায়তায় নওগাঁ সদর থানা পুলিশ চাকুসহ ছিনতাইকারীদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করে। এদিকে উত্তেজিত জনতা ক্ষিপ্ত হয়ে পুলিশ আসার আগেই ওই ছিনতাইকারীদের কিছু মারধর করে।


নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম স্থানীয় জনগণকে এই তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করতে সর্বাত্মক সহযোগিতা করার জন্য বিশেষ ধন্যবাদ ধন্যবাদ জানিয়ে বলেন, তাদের বিরুদ্ধে নিয়মিত ছিনতাই মামলা রুজু করা হয়েছে।