Columbus, ০৮ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
এক হালি কমলা নিলামে অর্ধলক্ষ টাকা বিক্রি হাজারীহাট হাই স্কুল অ্যান্ড কলেজে মেধাবীদের বৃত্তি ও সাবেক শিক্ষার্থীর চিকিৎসায় সহায়তা সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপি রেজাউল হক চৌধুরীর বিরুদ্ধে দুদকের মামলা নাসিরনগরে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তিতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। ভবিষ্যতের বড় চ্যালেঞ্জ পানি, এখনই সঠিক ব্যবস্থাপনা জরুরি: এলজিআরডি মন্ত্রী দৌলতপুরে মাদ্রাসাছাত্রকে নিপীড়নের অভিযোগ কুড়িগ্রামে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে রেলি , আলোচনা সভা ও চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত । ভূমি অফিসের সহকারী তহশিলদারের বিরুদ্ধে সাংবাদিককে ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগ বিশ্ব শিক্ষক দিবসে চাকরি জাতীয়করণের দাবিতে শিক্ষকদের সমাবেশ শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারতের অবস্থান অপরিবর্তিত, ‘আইনি প্রক্রিয়াতেই’ হবে সিদ্ধান্ত সারা দেশে সাঁড়াশি অভিযান জোরদার, রাজধানীসহ বিভিন্ন এলাকায় ব্যাপক গ্রেপ্তার বিকেলে আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম স্ত্রীর মামলায় পুলিশের হাতে আটক শিক্ষক কাইছারুজ্জামান প্রেমিকা এনি পলাতক যশোরে ভাইরাসে নষ্ট বাঁধাকপি ক্ষেত, লোকসানের মুখে কৃষক যশোর সীমান্তে ২৬ লাখ ৬ হাজার টাকার চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য জব্দ
হোম › বাংলাদেশ › নাসিরনগরে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তিতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

নাসিরনগরে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তিতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:৫০ এএম, ০৮ অক্টোবর, ২০২৬ 20
নাসিরনগরে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তিতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

খ ম জায়েদ হোসেন,

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ


আইএফআইসি ব্যাংক পাঁচ দশকের দীর্ঘ যাত্রায় আস্থা, অঙ্গীকার, উদ্ভাবন ও গ্রাহকসেবাকে গুরুত্ব দিয়ে আইএফআইসি ব্যাংক দেশের ব্যাংকিং খাতে নিজেদের অবস্থান তৈরি করেছে। এই দীর্ঘ পথচলায় গ্রাহকদের আস্থা ও অংশীদারিত্বকে ব্যাংকের অগ্রগতির অন্যতম প্রধান শক্তি।

আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৪টায় আইএফআইসি ব্যাংক ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আইএফআইসি ব্যাংক নাসিরনগর উপজেলা শাখার অফিসার ইনচার্জ আবু হেনা মোঃ রুকনুজ্জামান এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক রণাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কাদির

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিজ মিয়া, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ আজিজুর রহমান চৌধুরী।  

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য তাজমহল, ব্যাংক অফিসার তাহসিন চৌধুরী জেরিন,  দৈনিক বাংলাদেশ সংবাদ এর উপজেলা প্রতিনিধি মোঃ আব্দুল্লাহ আল মামুন সহ গন্যমাণ্য ব্যক্তিবর্গ প্রমুখ।

সংক্ষিপ্ত আলোচনা শেষে দেশের সার্বিক  উন্নতি ও অগ্রগতি এবং আইএফআইসি ব্যাংকিং কার্যক্রম উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন থানা জামে মসজিদের প্রেস ইমাম হাফেজ মোঃ অলিউল্লাহ।

পাঁচ দশকের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আধুনিক, অন্তর্ভুক্তিমূলক ও গ্রাহককেন্দ্রিক ব্যাংকিং ব্যবস্থা আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছে আইএফআইসি ব্যাংক। পরিবর্তিত সময়ের সঙ্গে গ্রাহকদের প্রয়োজন ও প্রত্যাশা পূরণে ব্যাংকটি ভবিষ্যতেও কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে।

আয়োজকদের প্রত্যাশা, আইএফআইসি ব্যাংকের ৫০ বছরের এই মাইলফলক উদযাপনে গ্রাহক, কর্মকর্তা-কর্মচারী ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণে স্মরণীয় হয়ে উঠবে।