Columbus, ১০ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
দিল্লিতে প্রতিবাদ কর্মসূচির আগে ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করল পুলিশ কুলাউড়ায় পানপুঞ্জি পরিদর্শনে পুলিশ, দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস মৌলভীবাজারে মাহফিলে কমলার হালি ৫০ হাজার, আধা কেজি খেজুর ১৫ হাজার কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ উপজেলা প্রশাসনের উদ্যোগে দূর্গোৎসব নির্বিঘ্নে করতে প্রস্তুতিমূলক সভা লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ, বাড়বে চালকদের আয় : প্রতিমন্ত্রী অমিত যশোর কারাগারে বন্দি ভারতীয় নাগরিকের মৃত্যু নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলার ঘটনায় মামলা, শনাক্ত হয়নি আসামির। কুষ্টিয়ার কুমারখালীতে মন্দিরে প্রতিমা ভাঙচুর, তদন্তে পুলিশ নোয়াখালী'র কোম্পানীগঞ্জে মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহবিরোধী ছাত্রদলের বিক্ষোভ কবিরহাটে ফ্যামিলি কার্ডের প্রলোভনে অনৈতিক সম্পর্কের অভিযোগ সমাজকর্মীর বিরুদ্ধে, তদন্ত কমিটি গঠন কোম্পানীগঞ্জে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ, ভুল স্বীকার ঠিকাদারের তোতার ছেলেদের বিরুদ্ধে আবদুল মতিন লিটনের বিস্ফোরক অভিযোগ, প্রকৃত হত্যাকারীদের আড়ালের চেষ্টা! শিক্ষক বদলি: নীতিমালা একদিকে, বাস্তবতা অন্যদিকে
হোম › বাংলাদেশ › নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলার ঘটনায় মামলা, শনাক্ত হয়নি আসামির।

নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলার ঘটনায় মামলা, শনাক্ত হয়নি আসামির।

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:২০ পিএম, ০৯ অক্টোবর, ২০২৬ 4
নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলার ঘটনায় মামলা, শনাক্ত হয়নি আসামির।

তানভীর আজাদ

কুষ্টিয়া প্রতিনিধি ॥


কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন শাহের মাজার প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলার ঘটনায় অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।


এনসিপির কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক জান্নাতুল ফেরদৌস টনি বাদী হয়ে মামলাটি দায়ের করেন। শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন।


মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ অক্টোবর রাতে লালন শাহের মাজার পরিদর্শন ও লালনের গান শোনা শেষে রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে মাজারের প্রধান ফটক দিয়ে বের হওয়ার সময় নাসীরুদ্দীন পাটোয়ারী ও তাঁর সঙ্গে থাকা নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে।


এজাহারে অভিযোগ করা হয়েছে, হামলাকারীদের একজন নাসীরুদ্দীন পাটোয়ারীকে লক্ষ্য করে ডিম ও পাথর নিক্ষেপ করেন। পরে লাঠি, বাঁশ, পাইপ, লোহার রড ও অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে তাঁর সঙ্গে থাকা নেতাকর্মীদের ওপর হামলা ও মারধর করা হয়। এতে কয়েকজন আহত হন।


অভিযোগ অনুযায়ী, হামলা থেকে রক্ষা পেতে এনসিপির নেতাকর্মীরা মাজারের ভেতরে আশ্রয় নিলে হামলাকারীরা তাঁদের ধাওয়া করেন। একপর্যায়ে নাসীরুদ্দীন পাটোয়ারীর ব্যবহৃত গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। পরে গণমাধ্যমকর্মীদের উপস্থিতি ও পুলিশের সহায়তায় তাঁরা নিরাপদে মাজার প্রাঙ্গণ ত্যাগ করেন।


এজাহারে আরও দাবি করা হয়েছে, নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর দেশের বিভিন্ন স্থানে হামলার পূর্বপরিকল্পনার অংশ হিসেবে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। তবে এ অভিযোগের সত্যতা তদন্তসাপেক্ষ।


কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন জানান, গত বুধবার এ ঘটনায় মামলা হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।