Columbus, ০৮ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › বাংলাদেশ › নেত্রকোণায় ৩৩ হাজার টাকা মূল্যের বিদেশী মাদকসহ আটক ১

নেত্রকোণায় ৩৩ হাজার টাকা মূল্যের বিদেশী মাদকসহ আটক ১

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:৪৪ এএম, ১১ সেপ্টেম্বর, ২০২৬ 46
নেত্রকোণায় ৩৩ হাজার টাকা মূল্যের বিদেশী মাদকসহ আটক ১

মামুন রণবীর, নেত্রকোণা জেলা প্রতিনিধি ॥


ভারত থেকে চোরাই পথে আনা ১১ বোতল ‘আইস ভদকা’ ব্র্যান্ডের মদসহ সাব্বির আলম হৃদয় (১৯) নামে এক মাদক কারবারিকে নেত্রকোণার দুর্গাপুর থেকে আটক করেছে পুলিশ।


জব্দকৃত এসহ মাদকের বাজারমূল্য ৩৩ হাজার টাকা বলে জানিয়েছেন পুলিশ।


বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। গত রাতে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ঝানজাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে এই মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি উপজেলার লেঙ্গুরা গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে।


নেত্রকোণা জেলা পুলিশ জানায়, দুর্গাপুর থানা এলাকায় রাত্রিকালীন ডিউটি তদারকি ও টহল দিচ্ছিল পুলিশের একটি আভিযানিক দল। দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. স্বপন মিয়ার নেতৃত্বে এই দলে আরও ছিলেন এএসআই ফেরদৌস রহমান, কনস্টেবল মো. আশরাফুজ্জামান শরীফ এবং মো. আলেপ হোসেন। রাত ১২টা ১০ মিনিটের দিকে কৃষ্ণেরচর বাজারে অবস্থানকালে তারা গোপন সূত্রে জানতে পারেন এক ব্যক্তি ব্যাগের ভেতর ভারতীয় মদ নিয়ে অন্যত্র যাওয়ার উদ্দেশ্যে ঝানজাইল বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছে।


এই খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে পুলিশের ওই দল। পরে তারা অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি বড় হাতব্যাগসহ সন্দেহভাজন ওই যুবক পালানোর চেষ্টা করলে সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে হাতেনাতে আটক করেন এসআই স্বপন মিয়া।


এসময় ওই যুবকের হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ১১ বোতল ভারতীয় তৈরি আইস ভদকা’ ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুর্গাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।